1. admin@doinikbartamansongbadbd.com : admin :
কটিয়াদীতে দেশনেত্রী বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২২ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কটিয়াদীতে দেশনেত্রী বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ৯০ বার পঠিত

এ.এস.এম হামিদ হাসানঃ

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের যৌথ আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্রের অতন্দ্র প্রহরী ও আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি) সন্ধ্যায় কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের আনন্দ বাজারে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ।

জালালপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাসুদুল আলম মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) সংসদীয় আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কটিয়াদী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, কটিয়াদী পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন, কিশোরগঞ্জ জেলা বিএনপির সদ্য সাবেক সদস্য গোলাম ফারুক চাষী, কটিয়াদী উপজেলা বিএনপির সহ-সভাপতি ও কটিয়াদী বাজার বণিক সমিতির সাবেক সভাপতি মো.শফিকুল ইসলাম শফিক, সহ-সভাপতি মো. আতিকুর রহমান আতিক,সিনিয়র যুগ্ম-সাধারন সম্পাদক মো.সাইফুল ইসলাম জায়দুল, পৌর বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজী।
এছাড়াও উপস্থিত ছিলেন কটিয়াদী সরকারী কলেজের সাবেক এজিএস মো.সাইদুর রহমান সাইদু, কটিয়াদী উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মো.কামরুল ইসলাম বাবলু, লোহাজুরী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মোবারক হোসেন, জালালপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু নায়েম বাবুল, জালালপুর ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ গোলাপ মিয়া, কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মুশফিকুর রহমান উবায়দুল, জালালপুর ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক মো. মোবারক হোসেন হারুন, জালালপুর ইউনিয়ন যুবদলের সভাপতি আরিফুল ইসলাম সবুজ, জালালপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি আমিনুল হক সজল, সহ-সভাপতি মো. আব্দুল কাইয়ূম, সাধারণ সম্পাদক মো. আসাদ মিয়া, সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক মিলনসহ বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন জালালপুর ভূইয়া বাড়ি জামে মসজিদের সম্মানিত খতিব ও ইমাম মো.আব্দুল কুদ্দুস।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ