1. admin@doinikbartamansongbadbd.com : admin :
সখীপুরে চুরি হওয়া শিশু, ৮ ঘন্টা পর উদ্ধার। আটক এক - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সখীপুরে চুরি হওয়া শিশু, ৮ ঘন্টা পর উদ্ধার। আটক এক

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ৪৫ বার পঠিত

মোর্শেদ খান টাঙ্গাইল জেলা প্রতিনিধি:

টাঙ্গাইলের সখীপুরে চুরি হওয়া শিশু নুর মোহাম্মদ(৮ মাস) কে ৮ ঘন্টা পর উদ্ধার করতে সক্ষম হয়েছে সখীপুর থানা পুলিশ। শুক্রবার(২ জানুয়ারি) সন্ধ্যায় সখীপুর পাবলিক টয়লেটের কাছ থেকে চুরি করে নিয়ে যায় একটি চুর চক্র। সাথে সাথেই ফেইসবুকে শিশু নুর মোহাম্মদ ও তার মায়ের ছবি ভাইরাল হলে
অভিযানে বেরিয়ে পড়েন সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হেলাল উদ্দিন পিপি এম নেতৃত্বে দুটি চৌকস টিম। তারা ৮ ঘন্টার মধ্যে শিশু নুর মোহাম্মদ( ৮ মাস) কে উদ্ধার করে মায়ের কুলে ফিরিয়ে দিতে সক্ষম হন।
উল্লেখ্য গত কাল ২ জানুয়ারি সন্ধ্যায় শিশু নুর মোহাম্মদ(৮ মাসের) সন্তান কে কুলে নিয়ে উপজেলার তালতলা চত্বরে ভিক্ষা করছিল তার প্রতিবন্ধী মা সাথেই চুর চক্রের একজন মহিলা সদস্য ঘুরাঘুরি করছিল।তারা দুইজন একসাথে ভিক্ষা করত উপজেলার বিভিন্ন স্থানে।হঠাৎ ঐ চুর চক্রের সদস্য শিশুটিকে পায়খানা করতে নিয়ে যেতে চায় ঐ প্রতিবন্ধী মা তার শিশুকে দিতে অনিচ্ছা প্রকাশ করে কিন্তু এক পর্যায়ে জুড়াজড়ি করে শিশুটিকে তার মায়ের কাছ থেকে নিয়ে যায়।
পিছন থেকে মহিলা চক্রের সদস্য তাকে নিয়ে কেটে পড়ে, প্রতিবন্ধী মা তার ছেলে কে হাত দিয়ে খুজতে থাকেন, শিশুকে না পেয়ে মা চিৎকার করলে আশে পাশের লোকজন এগিয়ে এসে। মুহূর্তের মধ্যে এ দৃশ্য ফেইসবুকে ছড়িয়ে পরলে সখীপুর থানা পুলিশ বিষয়টি অবগত হয়।সাথে সাথেই সখীপুর থানা পুলিশের কয়েকটি টিম কাজ শুরু করে দীর্ঘ ৮ ঘন্টা অভিযানের পর শিশু নরু মোহাম্মদ কে গাজীপুর কাশেম পুর উপজেলার এনায়েত পুর থেকে মহিলা চুর চক্রের সদস্য সপ্না আক্তার (৩৯)ও শিশু সহ গ্রেফতার করা হয়।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হেলাল উদ্দিন বলেন আমরা শিশুটিকে উদ্ধার করতে সক্ষম হয়েছি,।শিশু চুর চক্রের সদস্য সপ্না কে গ্রেফতার করা হয়েছে। তাকে সকালে কোর্টে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ