1. admin@doinikbartamansongbadbd.com : admin :
বিরামপুরে জাতীয় সমাজসেবা দিবস ২০২৬ পালিত - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বিরামপুরে জাতীয় সমাজসেবা দিবস ২০২৬ পালিত

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ৭৬ বার পঠিত

মোঃ ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি:

“প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায় আস্থা আজ সমাজসেবায়”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বিরামপুর উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে জাতীয় সমাজসেবা দিবস ২০২৬।

দিবসটি উপলক্ষে শনিবার (০৩ জানুয়ারি, ২০২৬) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়, বিরামপুরের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কমল কৃষ্ণ রায়।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল আউয়াল। তিনি তাঁর বক্তব্যে সমাজ সেবা বিভাগের পক্ষ থেকে মানুষের জন্য বিভিন্ন ক্ষেত্রে সেবা প্রদানের কর্মপরিধি তুলে ধরেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আর এম ও ডাঃ শাহরিয়ার পারভেজ, উপজেলা নির্বাচন অফিসার জোবায়ের হোসেন, বিরামপুর অটিষ্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা গোলাম মোস্তফা, ল্যাম্ব বিরামপুরের টেকনিক্যাল কর্মকর্তা রতন দাস প্রমূখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের কল্যাণে সমাজসেবা অধিদফতরের কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রযুক্তির ব্যবহার ও মানবিক মূল্যবোধের সমন্বয়ের মাধ্যমে সমাজসেবা কার্যক্রমকে আরও গতিশীল ও জনবান্ধব করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তারা।

বক্তারা আরও বলেন, সমাজে সমতা ও ন্যায়ভিত্তিক কল্যাণ নিশ্চিত করতে সমাজসেবার ভূমিকা অনস্বীকার্য। এ ক্ষেত্রে সরকারের পাশাপাশি জনপ্রতিনিধি ও সমাজের সকল স্তরের মানুষের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন।

দিবসটি উপলক্ষে উপজেলার বিভিন্ন এনজিও ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, উপকারভোগী ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ