1. admin@doinikbartamansongbadbd.com : admin :
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ইসলামিক ফ্রন্ট শোকাহত ও দোয়া মাহফিল  - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ইসলামিক ফ্রন্ট শোকাহত ও দোয়া মাহফিল 

এম,মছিবুর রহমান বাবুল,  জেলা প্রতিনিধি(চট্টগ্রাম)
  • প্রকাশের সময় : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ১২৬ বার পঠিত

তারিখ:-৩১/১২/২০২৫
 গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ইসলামিক ফ্রন্ট শোকাহত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। 
গতকাল(৩০ ডিসেম্বর)মঙ্গলবার ভোর ছয়টার সময় গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, ফার্স্ট লেডি,দীর্ঘ রাজনৈতিক অঙ্গনের আপোষহীন নেত্রী, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোকাহত ও দোয়া মাহফিল আয়োজন করেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, ইসলামি যুব ফ্রন্ট, এবং ইসলামি ছাত্র সেনা বোয়ালখালি উপজেলা,পৌরসভা শাখা।
এতে সভাপতিত্ব ও আখেরে মোনাজাত পরিচালনা করেন ইসলামিক ফ্রন্ট বোয়ালখালি উপজেলা শাখার সভাপতি মৌলানা ইলিয়াছ সিকদার, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপজেলা,পৌরসভা শাখার কার্যকরী কমিটিসহ প্রতিটি ইউনিয়ন শাখার নেতৃবৃন্দরা উপস্থিত থেকে আলোচনায় অংশ নেন। সভায় আরও উপস্থিত ছিলেন, উপদেষ্টা আবু মোহাম্মদ শাহজাহান,সহ-সভাপতি মাষ্টার মফিজুর রহমান,সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন চৌধুরী,পৌরসভার সভাপতি মৌলানা খ,ম মোজাম্মেল হক,সহ অর্থ সম্পাদক মুহাম্মদ আবু তাহের,ইসলামিক ফ্রন্ট উপজেলা শাখার অর্থ সম্পাদক মৌলানা জাহাঙ্গীর আলম,প্রচার সম্পাদক আলহাজ্ব এম,মছিবুর রহমান বাবুল,বানিজ্যিক সম্পাদক মুহাম্মদ ইদ্রিস সওদাগর,সমাজ কল্যান সম্পাদক আবদুস সালাম সওদাগর,ছাত্র সেনা চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সাধারণ সম্পাদক,শহীদ লেয়াকত স্মৃতি বৃত্তি বোয়ালখালি উপজেলা জোনের আহবায়ক মোঃ মামুনুর রশিদ,সচিব মৌলানা সাইফুল্লাহ, ইসলামিক যুব ফ্রন্ট  পৌরসভার সভাপতি মুহাম্মদ মনজুর হোসেন মন্জু,সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম,ইসলামি ছাত্র সেনা পৌরসভার সভাপতি মুহাম্মদ সাজ্জাদ হোসেন,যুব ফ্রন্ট নেতা মানিক,ফ্রন্ট নেতা মোহাম্মদ মোরশেদ আলম,

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ