1. admin@doinikbartamansongbadbd.com : admin :
বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে কচুয়ার মাঝিগাছা থেকে ঢাকায় বিএনপি নেতাকর্মীদের গাড়িবহর - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে কচুয়ার মাঝিগাছা থেকে ঢাকায় বিএনপি নেতাকর্মীদের গাড়িবহর

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি : মোঃ আবু ইউসুফ উদয়
  • প্রকাশের সময় : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ৬৯ বার পঠিত

বাংলাদেশের সাবেক তিন তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজার নামাজে অংশগ্রহণের জন্য চাঁদপুরের কচুয়া উপজেলার ৩নং বিতারা ইউনিয়নের ৭নং মাঝিগাছা ওয়ার্ড থেকে ৩১ ডিসেম্বর বুধবার সকাল ৬টায় একটি গাড়িবহর ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে।
এই গাড়িবহরের নেতৃত্ব দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বিতারা ইউনিয়নের সাধারণ সম্পাদক মাস্টার জসিম উদ্দিন। তার সঙ্গে ছিলেন বিতারা ইউনিয়নের সাবেক দুইবারের সভাপতি ও কচুয়া জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উপদেষ্টা মোহাম্মদ শাহজাহান মিয়া।সহ-সভাপতি কামরুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি মহিউদ্দিন,১নং সাচার ইউনিয়ন এর ছাত্র নেতা জসিমউদদীন সবুজ, সাবেক যুবদল নেতা ও ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি মাস্টার শফিকুল ইসলাম, থানা যুবদলের সদস্য সুমন তালুকদার, আব্দুল মান্নান হাজী, মজনু তালুকদার, ছাত্রনেতা লিমনসহ আরও অনেকেই।
ঢাকায় যাত্রার প্রাক্কালে তারা কচুয়ার ১নং সাচার ইউনিয়নের সাচার বাজারে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত সাক্ষাৎকার প্রদান করেন।
এ সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন বিতারা ইউনিয়নের সাধারণ সম্পাদক মাস্টার জসিম উদ্দিন। তিনি বলেন,
“তিন তিনবারের প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্রের এক আপসহীন নেত্রী। আজ তার বিদায়ে আমরা বাকরুদ্ধ। কথা বলার শক্তি হারিয়ে ফেলেছি। সারা পৃথিবীর মানুষ আজ তার জন্য শোকাহত। বাংলাদেশ আজ তার মতো একজন বড় অভিভাবককে হারিয়েছে।”
তিনি আরও বলেন,
“আমরা মহান আল্লাহর কাছে তার মাগফিরাত কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামীন যেন তাকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দান করেন—এই দোয়া করি।”
এ সময় উপস্থিত নেতাকর্মীরাও দেশনেত্রীর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তার রুহের মাগফিরাত কামনা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ