1. admin@doinikbartamansongbadbd.com : admin :
ধর্মপাশায় দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ধর্মপাশায় দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৮১ বার পঠিত

মো. শাহীন আলম, সুনামগঞ্জ প্রতিনিধি ::

পৌষের কনকনে শীত ও ঘন কুয়াশায় হাওরাঞ্চলের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। রাত গভীর হলেই শীতের তীব্রতা বেড়ে যায়, এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ছেন সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষরা।

শীতার্ত এসব মানুষের কষ্ট লাঘবে মানবিক উদ্যোগ গ্রহণ করেছেন সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায়। আজ (২৯ ডিসেম্বর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত তিনি প্রচণ্ড শীত ও কুয়াশা উপেক্ষা করে উপজেলার সদর এলাকা, সেলবরষ ও পাইকুরাটি ইউনিয়নের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন। একইসঙ্গে উপজেলার বিভিন্ন মাদরাসার আবাসিক শিক্ষার্থীদের মাঝেও শীতবস্ত্র তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন ধর্মপাশা প্রেসক্লাবের সভাপতি সেলিম আহম্মেদ, প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের অফিস সহায়ক রতন সরকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উপজেলা নির্বাহী কর্মকর্তার এ মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সচেতন মহল। তাঁদের মতে, এ ধরনের কার্যক্রম কেবল শীতার্ত মানুষের মৌলিক চাহিদা পূরণেই সহায়ক নয়, বরং সমাজে মানবিকতা, দায়িত্ববোধ ও সহমর্মিতার একটি শক্তিশালী বার্তা পৌঁছে দেয়।

২৯.১২.২০২৫

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ