
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৪ (মান্দা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন খন্দকার মোঃ আব্দুর রাকিব।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে তিনি নওগাঁ জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ সাইফুল ইসলামের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি। এসময় তিনি মান্দা আসনের সর্বস্তরের মানুষের কাছে দোয়া এবং সমর্থন কামনা করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মান্দা উপজেলা শাখার আমির মোঃ আমিনুল ইসলাম। জামায়াতের উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা মোঃ মোস্তফা আল-আমিন, সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক আব্দুর রশীদ,জেলা অফিস সম্পাদক মো শফিকুল ইসলাম, উপজেলা সহকারী সেক্রেটারি মো রফিকুল ইসলাম, মো ইলিয়াস খান, যুব সভাপতি মো আব্দুল মালেক, ওলামা সভাপতি মাওলানা মো আব্দুল কাইয়ুম, বায়তুলমাল সম্পাদক মো মোয়াজ্জেম হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মাহবুব মিঠু, ব্যবসায়ী ফোরাম সভাপতি আব্দুর রাকিব,মান্দা ইউনিয়ন চেয়ারম্যান ডা তোফাজ্জল হোসেন, নুরুল্লাবাদ ইউনিয়ন চেয়ারম্যান মো জায়দুর রহমান প্রমূখ।