1. admin@doinikbartamansongbadbd.com : admin :
লক্ষ্মীপুরের রায়পুরে একটি প্রভাবশালী চক্র জমির টপ সয়েল কেটে নিচ্ছে - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

লক্ষ্মীপুরের রায়পুরে একটি প্রভাবশালী চক্র জমির টপ সয়েল কেটে নিচ্ছে

মো:আবদুল লতিফ,ষ্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ৯৪ বার পঠিত

লক্ষ্মীপুরের রায়পুরে একটি প্রভাবশালী মহল দিন-রাত অব্যাহতভাবে জমির টপ সয়েল কেটে দেদারছে ইট ভাটায় বিক্রি করছে।মাটি কাটার গভীরতার কারনে সংলগ্ন ফসলি জমি ভাঙ্গনের ঝুকিতে পড়ছে।মাটি পরিবহনে প্রতিদিন শতাধিক ট্রাক্টর ও পিকাপ যাতায়াত করার ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে গ্রামীণ জনপদ।

স্থানীয়রা জানান,দীর্ঘদিন ধরে কয়েকটি চক্র উপজেলার উত্তর চরবংশী, দক্ষিন চরবংশী ও চর আবাবিল এলাকার উর্বর ফসলী জমির টপ সয়েল খননযন্ত্র,শাবল ও কোদাল দিয়ে কেটে নিয়ে বিভিন্ন ইট ভাটায় বিক্রি করছে।এসব এলাকার মূল সড়ক থেকে প্রায় ১ কিলোমিটার অভ্যন্তরে গিয়ে এসব মাটি কেটে নেওয়া হচ্ছে।এতে ওইসব সড়কে বাতাস এলে ধুলোয় অন্ধকার নেমে আসে এবং বৃষ্টি হলে সড়কগুলো মারাত্নক পিচলা হয়ে ভয়ংকর দুর্ঘটনা ঘটে।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন বাসিন্দা বলেন,যারা ফসলী জমির উর্বর মাটিগুলো আমাদের চোখের সামনে দিয়ে কেটে নিচ্ছে, তারা এলাকার খুবই প্রভাবশালী। তাদের ভয়ে কেউ মুখ খুলছেনা।তাদের বিরুদ্ধে কেউ কথা বলার সাহস পাচ্ছেনা।কেউ প্রতিবাদ করলে মার খেতে হয়।স্থানীয় প্রশাসন মাঝে মাঝে অভিযান পরিচালনা করে জরিমানা আদায় করলেও প্রভাবশালীদের মাটি কাটা বন্ধ করা যাচ্ছেনা।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউছার বলেন,অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে কয়েকবার অভিযান চালিয়ে জরিমানা আদায় করা হয়েছে।তা ছাড়া ৮টি ট্রাম্প ট্রাক জব্দ করে কয়েকজনের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে প্রেরন করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ