1. admin@doinikbartamansongbadbd.com : admin :
লাইফটাইম অ্যাচিভমেন্ট সম্মাননা পেলেন বাংলাদেশী ব্যারিস্টার মনোয়ার হোসেন - দৈনিক বর্তমান সংবাদ
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম :
বাঘায় রাজনীতি মানেই কেবল ক্ষমতা নয়, প্রমাণ করে চলেছেন যুবদল কর্মী মিজানুর রহমান সুমন এক হাতে লাঠি, অন্য হাতে ডালপালার ঝাড়ু—এক যুগের বেশি সময় ধরে কবরস্থানের নীরব সেবক অ্যাডভোকেট মওলা বক্স তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় বিরামপুরে ছাত্রদলের বৃক্ষরোপণ ত্রিশাল থানার এসআই নাহিদের বিরুদ্ধে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগ, আদালতের নির্দেশে মামলা বিশ্ব শিক্ষক দিবসে বিরামপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ত্রিশালে শ্রমিক দলের বিক্ষোভ মিছিলও সমাবেশ সৌদি আরবের দাম্মাম থেকে ২০ দিন ধরে নিখোঁজ মোহাম্মদ রাহেল খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপের উদ্বোধনে উঠল কাটলার খেলার মাঠের দাবি বিরামপুরে খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ উদ্বোধন, খালেদা জিয়ার চরিত্রে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মারজুক সিভিল সার্জন ডা. মোঃ গোলাম রসুল রাখির উদ্বোধনে নবাবগঞ্জে চালু সিজারিয়ান অপারেশন, প্রথম দুই প্রসূতির সফল অস্ত্রোপচার

লাইফটাইম অ্যাচিভমেন্ট সম্মাননা পেলেন বাংলাদেশী ব্যারিস্টার মনোয়ার হোসেন

এম,মছিবুর রহমান বাবুল, জেলা প্রতিনিধি(চট্টগ্রাম)
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ৯৩ বার পঠিত

তারিখ:-২৮/১২/২০২৫. 
অক্সফোর্ডে আন্তর্জাতিক সম্মেলনে লাইফটাইম অ্যাচিভমেন্ট সম্মাননা পেলেন বাংলাদেশের সন্তান ব্যারিস্টার মনোয়ার হোসেন।
গত(২৫ ডিসেম্বর) অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কিবল কলেজে অনুষ্ঠিত ১৫তম ওয়ার্ল্ড লিডার্স সামিটের আন্তর্জাতিক সম্মেলনে আইন ও মানবাধিকার ক্ষেত্রে মর্যাদাপূর্ণ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড অর্জনে ব্রিটিশ-বাংলাদেশি বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার মনোয়ার হোসেন এর হাতে এই সম্মাননা  পুরুস্কার তুলে দেন।
সম্মেলন সূত্রে জানা গেছে,  বিশ্বের ৩০টিরও বেশি দেশের  কূটনীতিক,সংসদ সদস্য এবং অক্সফোর্ড এলামনাই, পেশাজীবী ও চ‍্যারিটি সংস্থার প্রতিনিধিরা এই আন্তর্জাতিক সম্মেলন ও এওয়ার্ড অনুষ্ঠানে অংশ নেন। ব্যারিস্টার মনোয়ার হোসেনের হাতে সম্মাননা ক্রেস্ট, মেডেল ও সনদপত্র তুলে দেন ১৮ বছর দায়িত্ব পালন করা সাবেক ব্রিটিশ এমপি মি. ভিরেন্দর শর্মা এবং অক্সফোর্ডে উচ্চ শিক্ষিত ও স্টাডিটিউব কমিউনিটির সুপরিচিত ব্যক্তিত্ব মিস রুবি গ্রেনজার।
অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের খ্যাতনামা ও সফল বেশ কয়েকজন পেশাজীবী মানবতার জন্য তাঁদের অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা লাভ করেন।
“Empowering Visionaries, Transforming Tomorrow” প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠিত ১৫তম ওয়ার্ল্ড লিডার্স সামিটের এই আন্তর্জাতিক সম্মেলনে সৃজনশীলতার মাধ্যমে মুক্তি, শিল্পকলা কীভাবে পরিচয়,স্বাধীনতা ও সংস্কৃতির ভবিষ্যৎ গড়ে তোলে, ঐতিহ্য ও মানবিকতার মাধ্যমে সংস্কৃতি ও ভবিষ্যৎ নির্মাণ, এবং সহমর্মিতা ও অন্তর্ভুক্তির মাধ্যমে শিক্ষা ব্যবস্থার রূপান্তর—এমন নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।
এই সম্মেলনে যুক্তরাষ্ট্রের পিটার জাস্টেন, অস্ট্রেলিয়ার দলজিৎ বকশি, যুক্তরাজ্যের অধ্যাপক আদিনা তুলবুরে, যুক্তরাষ্ট্রের ড. অ্যালেন লারোসা, ইতালির কারলা রুজ্জিয়েরো, মালয়েশিয়ার অধ্যাপক ড. বিলি ট্যাং চি সেন, ভারতের মেঘলাথা নাগরাজ, সংযুক্ত আরব আমিরাতের প্রাবাথ রানাওয়ানা, ইতালির আলেসিও ফিলিপেল্লি এবং সিঙ্গাপুরের গোলাম কিবরিয়াসহ অন‍্যনারা নিজ নিজ পেশা ও মানবতার জন্য অবদানের স্বীকৃতিস্বরূপ পুরস্কার লাভ করেন।
উল্লেখ্য,  মনোয়ার হোসেন ইংল্যান্ডের একজন সুনামধন‍্য প্র‍্যাকটিসিং  ব্যারিস্টার  যিনি দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে বসবাসরত বিপুল সংখ্যক অভিবাসী ব্যক্তি ও পরিবারকে আইনি সহায়তা দিয়ে আসছেন। আইন পেশার পাশাপাশি তিনি ১৯৯৪ সাল থেকে মানবাধিকার বিষয়ে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন। এছাড়াও বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের উন্নয়নে তিনি বহু বছর ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। তাঁর অবদান আন্তর্জাতিকভাবে স্বীকৃত। বিজনেস আমেরিকা ম্যাগাজিন সম্প্রতি তাঁকে একজন প্রভাবশালী প্রবাসী তথা নন-রেসিডেন্ট বাংলাদেশি (এনআরবি) হিসেবে একশত জনের মধ্যে তালিকাভুক্ত করেছে এবং এর আগে হু’জ হু বাংলাদেশ, দুবাইয়ে প্রফেশনাল সার্ভিস এক্সিলেন্স অ্যাওয়ার্ডসহ আরও একাধিক মর্যাদাপূর্ণ পুরস্কার অর্জন করেছেন। তিনি ইউকে সিভিল, ইমিগ্রেশন, মানবাধিকার, জুডিশিয়াল রিভিউ, আপীল ও ফ‍্যামিলী আইনে  বিশেষজ্ঞ এবং উচ্চ আদালতসহ বিভিন্ন পর্যায়ের আদালত অগণিত মামলা পরিচালনা করেছেন । বিশেষ করে যুক্তরাজ্যের ইমিগ্রেশন, মানবাধিকার, এসাইলাম ও সিটিজেনশীপ আইন বিষয়ে ব‍্যাপক সফলতার জন্য বিশেষ সুখ‍্যাতি অর্জন করেছেন । তাঁর আইনী সহায়তার মাধ্যমে যুক্তরাজ্যে স্থায়ী হওয়ার সুযোগ পাওয়া হাজারো প্রবাসীরা স্বদেশে প্রচুর রেমিট্যান্স পাঠিয়ে সেদেশের অর্থনীতিতে অবদান রেখে চলেছেন ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ