1. admin@doinikbartamansongbadbd.com : admin :
দূর্নীতি ও শিক্ষক গ্রুপিংএ জর্জরিত যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়! নেপথ্যে ডিন আমজাদ - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দূর্নীতি ও শিক্ষক গ্রুপিংএ জর্জরিত যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়! নেপথ্যে ডিন আমজাদ

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৮ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ

 শিক্ষকদের গ্রুপিং ও রাজনীতির লেজুড়বৃত্তিতে জর্জরিত বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বৃহত্তর যশোর জেলার প্রথম ও একমাত্র পাবলিক বিশ্ববিদ্যাল যবিপ্রবির পুরো ক্যাম্পাস।বিশ্ববিদ্যালয়টি চালুর পর হতেই অনিয়ম-দূর্নীতি নিয়ে একাধিক শিক্ষক,রেজিস্ট্রার ও উপাচার্য এর নামে দেশের সনামধণ্য জাতীয় ও আঞ্চলিক পত্রিকায় খবর প্রকাশিত হয়েছে। এমনকি বিশ্ববিদ্যালয়টির সাবেক উপাচার্য অধ্যাপক ডাঃ আব্দুস সাত্তারসহ ছয় শিক্ষক কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলা করেছেন দুর্নীতি দমন কমিশন ( দুদক )।২০২৫ সালের প্রান্তে দাঁড়িয়ে যবিপ্রবির সাংবাদিক প্রতিনিধিরা বছরজুড়ে বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম ও বাস্তবতার একটি পর্যালোচনা করেছে। তাতে ওঠে এসেছে শিক্ষা কার্যক্রমে অন্তরায় শিক্ষক গ্রুপিং। প্রশাসনিক সিদ্ধান্তের পাশাপাশি শিক্ষকদের গ্রুপিং রাজনীতির প্রভাব ক্যম্পাসে তৈরী করছে অস্থিরতা ও বিভাজন। বর্তমানে ক্যাম্পাসে চরম বিশৃঙ্খলা বিরাজমান। আর শিক্ষক গ্রুপিং এর নেপথ্যে রয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও যবিপ্রবির ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির ডিন ডঃ আমজাদ হোসাইন। তিনি নিজের চেয়ার ও ক্ষমতাকে হাতের মুঠোয় রাখতে বিভিন্ন সময়ে বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষক ও রেজিস্ট্রারের নামে অপপ্রচারে লিপ্ত হয়েছেন।অপসারণ ও চাকুরিচ্যুতির উদ্দেশ্যে ষড়যন্ত্র করে শিক্ষকদের ঘায়েল করতে সংবাদকর্মীদের ভিত্তিহীন বানোয়াট তথ্য সরবারহ করে ভুল সংবাদ প্রকাশ করিয়েছেন বলে নির্ভরযোগ্য তথ্য সূত্রে জানা গেছে। একাজে তার সহযোগী হিসাবে বিএনপি পন্থী আরো ৬ জন শিক্ষক থাকায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তোয়াক্কা না করেই সবকিছুতেই তিনি “ধরাকে সরা জ্ঞান করে” থাকেন। এছাড়াও শিক্ষক আমজাদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগও রয়েছে। অভিযোগ গুলোতে আর্থিক অসংগতি ও প্রকল্প বাস্তবায়নে বিধি লঙ্ঘনের বিষয় ওঠে এসেছে। বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষক ও শিক্ষার্থী সূত্রে জানা গেছে প্যাকাল্টির আওতাধীন কয়েকটি উন্নয়ন প্রকল্পে প্রয়োজনীয় টেন্ডার প্রক্রিয়া অনুসরণ করা হয়নি। অভিযোগ রয়েছে স্বজনপ্রিতীর মাধ্যমে পছন্দের ঠিকাদারদেরকে সুবিধা দিতেই নিয়ম ভেঙে কাজ দেওয়া হয়েছে। অভিযোগ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত ডিন সব অভিযোগ অস্বীকার করে বলেন,“ আমি বিশ্ববিদ্যালয়ের সকল নিয়ম মেনেই দায়িত্ব পালন করছি। আমার বিরুদ্ধে আনা অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত। এদিকে শিক্ষক সমিতি ও সাধারণ শিক্ষার্থীরা অভিযোগের নিরপেক্ষ তদন্তের দাবী জানিয়েছেন। তাদের মতে বিশ্ববিদ্যালয়ের সুনাম রক্ষায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা জরুরী।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ