1. admin@doinikbartamansongbadbd.com : admin :
নবাবগঞ্জে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, থানায় হস্তান্তর করলেন পরিবার পরিকল্পনা কর্মকর্তা মেহেদী হাসান - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নবাবগঞ্জে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, থানায় হস্তান্তর করলেন পরিবার পরিকল্পনা কর্মকর্তা মেহেদী হাসান

নবাবগঞ্জে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, থানায় হস্তান্তর করলেন পরিবার পরিকল্পনা কর্মকর্তা মেহেদী হাসান
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ৮৭ বার পঠিত

মোঃ ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা মেহেদী হাসান স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে আবর্জনার স্তূপ থেকে উদ্ধার হওয়া একটি কষ্টি পাথরের মূর্তি নবাবগঞ্জ থানা কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করেছেন।

সোমবার  (১৮ আগষ্ট) সকালে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের পাশে শপিং ব্যাগে মোড়ানো অবস্থায় মূর্তিটি পাওয়া যায়। পরে সেটি আনুষ্ঠানিকভাবে থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

নবাবগঞ্জ থানা পুলিশ জানায়, উদ্ধারকৃত মূর্তিটি বর্তমানে থানায় সংরক্ষণে রয়েছে। এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে এবং প্রত্নতত্ত্ব অধিদপ্তরকে অবহিত করা হবে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মূর্তিটি প্রত্নতাত্ত্বিক গুরুত্ব বহন করতে পারে। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের পরীক্ষার পর এটির ঐতিহাসিক ও আর্থিক মূল্য নির্ধারণ করা সম্ভব হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ