1. admin@doinikbartamansongbadbd.com : admin :
সালথায় সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগের ২ নেতার পদত্যাগ,বিএনপিতে যোগদান - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সালথায় সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগের ২ নেতার পদত্যাগ,বিএনপিতে যোগদান

মোঃ ইলিয়াছ খান ফরিদপুর জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ৯৯ বার পঠিত

ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নে সম্মেলন করে আওয়ামী লীগের দুই নেতা দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন। আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকালে সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের ফুকরা গ্রামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তারা।

পদত্যাগকারী নেতা ফজলুল হক মাতুব্বার সালথা উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। অপর আরেক নেতা জালাল মোল্যা আওয়ামী লীগের ইউনিয়ন কমিটি সদস্য ছিলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ফজলুল হক মাতুব্বর জানান, আওয়ামী লীগে আমার যে পথ ছিলো আজ থেকে আমি পদত্যাগ করলাম। ভবিষ্যতে আমি আর কোন দিন আওয়ামী লীগের কোন কর্মকাণ্ডে জড়িত থাকবো না। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দলীয় আদর্শ ধারণ করে পথ চলবো ইনশাআল্লাহ।

ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য জালাল মোল্যা বলেন, আমি এলাকা ভিত্তিক রাজনীতি করি। আমি এখন থেকে আওয়ামী লীগের কোন পদে আমি আজি তা আমার ভালো জানা নেই।
তবে আমি শুনেছি ইউনিয়ন কমিটিতে নাকি সাধারণ সদস্য পদে দিয়ে রেখেছেন।
আমি আজ থেকে আওয়ামী লীগের সব পথ থেকে নিজেকে পদত্যাগ করলাম। ভবিষ্যতে আর কোনো দিন আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত থাকবো না। এবং বিএনপির আদর্শ আমাকে মুগ্ধ করেছে,তাই আজ থেকে আমি বিএনপির রাজনীতি করতে ইচ্ছুক।
তাই আজ ইউনিয়ন বিএনপির সভাপতি মাওলানা মোঃ আজিজুল হকের হাতে হাত রেখে বিএনপিতে যোগদান করলাম।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সোনাপুর ইউনিয়নের বিএনপির সভাপতি মাওলানা মোঃ আজিজুল হক, বিএনপি নেতা তারা মিয়া, যুবদল নেতা লিয়াকত হোসেন, শহিদুল ইসলাম, সাব্বির হোসেন প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ