1. admin@doinikbartamansongbadbd.com : admin :
পাঁচবিবির ধরঞ্জী ইউনিয়নে জামায়াতে ইসলামী’র নির্বাচনী কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

পাঁচবিবির ধরঞ্জী ইউনিয়নে জামায়াতে ইসলামী’র নির্বাচনী কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

আল আমিন জয়পুরহাট প্রতিনিধি:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩২৫ বার পঠিত

 

আল আমিন
জয়পুরহাট প্রতিনিধি:

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক গুরুত্বপূর্ণ নির্বাচনী কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বাদ এশা এ সমাবেশের আয়োজন করা হয়।

৮ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মোঃ মোকছেদ আলীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাঁচবিবি উপজেলা শাখার সেক্রেটারি ও আসন্ন জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির উপজেলা সভাপতি মোঃ আবু সুফিয়ান মুক্তার।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন—
“আসন্ন জাতীয় নির্বাচন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ নির্বাচনে দেশের জনগণ তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবে। আমরা বিশ্বাস করি, জনগণ ন্যায় ও সত্যের পক্ষে রায় দেবে। তাই প্রতিটি কর্মীকে আন্তরিকতার সাথে মাঠে কাজ করতে হবে। শুধু ভোটের দিন নয়, এখন থেকেই মানুষের দোড়গোড়ায় গিয়ে ইসলামী আন্দোলনের আদর্শ তুলে ধরতে হবে এবং দাঁড়িপাল্লার পক্ষে জনমত গড়ে তুলতে হবে।”

তিনি আরও বলেন—
“প্রতিটি ভোটকেন্দ্রে ৮টি বিভাগীয় নির্বাচনী কমিটি এবং স্থানীয় পর্যায়ে পাড়া ভিত্তিক কমিটি গঠনের ওপর গুরুত্ব দিতে হবে। দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে নির্বাচনী কাজে অংশগ্রহণ করতে হবে।”

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধরঞ্জী ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা সাজেদুর রহমান সরকার সাজু ও ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মোঃ মাজেদুল ইসলাম।

এছাড়াও বক্তব্য রাখেন ইউনিয়ন ওলামা বিভাগের সভাপতি ডাঃ মাহাবুবুর রহমান, ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মোঃ খুরশিদ আলম, ইউনিয়ন পেশাজীবী বিভাগের সভাপতি মোঃ হাবিবুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তি, সুধীজন ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে সমাবেশে অংশগ্রহণ করেন। পুরো সমাবেশটি এক উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ