1. admin@doinikbartamansongbadbd.com : admin :
কিশোরের বিষ সেবন: দ্রুত চিকিৎসায় প্রাণ রক্ষা, কিটনাশক বিক্রির নিরাপত্তা নিয়ে উদ্বেগ - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কিশোরের বিষ সেবন: দ্রুত চিকিৎসায় প্রাণ রক্ষা, কিটনাশক বিক্রির নিরাপত্তা নিয়ে উদ্বেগ

মোঃ ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৪০ বার পঠিত

দিনাজপুরের বিরামপুর উপজেলার হাবিবপুর আড়াপাড়া গ্রামে এক কিশোর অসুস্থ হয়ে পড়লে দ্রুত চিকিৎসা পাওয়ায় তার প্রাণ রক্ষা হয়েছে।

বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যার দিকে আরিফুল ইসলামের ছেলে মোঃ নীরব (১৭) নিজ বাড়িতে গুরুতর অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, নীরবের শারীরিক অবস্থার অবনতি হলে তার গোংড়ানোর শব্দ শুনে আশপাশের দুই ব্যক্তি বাড়িতে প্রবেশ করে পরিবারের কোন সদস্য বাড়িতে না থাকায় মোটরসাইকেলযোগে তাকে হাসপাতালে পৌঁছে দেন। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা দ্রুত গ্যাস্ট্রিক ওয়াশসহ প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। বর্তমানে সে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে এবং শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।
বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. তাহজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, দ্রুত হাসপাতালে আনার ফলে রোগীর অবস্থার উন্নতি হয়েছে এবং সে পর্যবেক্ষণে রয়েছে।

স্থানীয়দের বরাতে জানা যায়, কৃষি কাজে ব্যবহৃত ‘গোল্ডাজিম ৫০০ এসসি’ (৫০ মিলি) নামের একটি কিটনাশক সংগ্রহের পর অসুস্থতার ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। হাসপাতালে নেওয়ার সময় সংশ্লিষ্ট বোতলটি সঙ্গে আনা হয়।

এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে স্বস্তির পাশাপাশি উদ্বেগও দেখা দিয়েছে। দ্রুত উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম একটি ইতিবাচক দৃষ্টান্ত হলেও, অপ্রাপ্তবয়স্কদের জন্য ঝুঁকিপূর্ণ কৃষি কিটনাশক কীভাবে সহজলভ্য হচ্ছে—তা নিয়ে প্রশ্ন উঠেছে। সংশ্লিষ্টদের মতে, কিটনাশক বিক্রি ও সংরক্ষণে বিধিনিষেধ যথাযথভাবে মানা এবং অভিভাবক পর্যায়ে সচেতনতা জোরদার করা জরুরি।

এধরনের রাসায়নিক দ্রব্য অসাবধানতাবশত ব্যবহার বা সংরক্ষণে গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে। জনস্বার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, বিক্রেতা ও অভিভাবকদের সমন্বিত দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন এলাকাবাসী।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ