1. admin@doinikbartamansongbadbd.com : admin :
নির্বাচনী মাঠে প্রস্তুত জামায়াত: জয়পুরহাট-১ আসনে মনোনয়ন সংগ্রহ - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২১ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নির্বাচনী মাঠে প্রস্তুত জামায়াত: জয়পুরহাট-১ আসনে মনোনয়ন সংগ্রহ

মোঃ আবু সুফিয়ান মুক্তার,জয়পুরহাট প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ১১৬ বার পঠিত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জয়পুরহাট-১ (পাঁচবিবি–জয়পুরহাট সদর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রস্তুতি জোরদার হয়েছে। এরই ধারাবাহিকতায় জয়পুরহাট-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোঃ ফজলুর রহমান সাঈদের পক্ষে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন সংগ্রহ করেছেন জেলা জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দ।

মনোনয়ন সংগ্রহ কার্যক্রমে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মুহাঃ হাসিবুল আলম ও এডভোকেট মামুনুর রশীদ। এছাড়াও জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা মাহমুদুল হাসান ও মাওলানা আনোয়ার হোসেন, জয়পুরহাট শহর জামায়াতের আমীর মাওলানা সাইদুর রহমান, জয়পুরহাট বার অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি এডভোকেট আব্দুল মোমেন ফকির, ইঞ্জিনিয়ার আব্দুল বাতেন, সদর উপজেলা নায়েবে আমীর মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা শাহ আলম দেওয়ান, শহর নায়েবে আমীর মাওলানা আব্দুর রহিম, এডভোকেট আসলাম হোসেনসহ জেলা ও শহর জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় নেতৃবৃন্দ বলেন, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে জয়পুরহাট-১ আসনে জামায়াতে ইসলামী গণমানুষের অধিকার প্রতিষ্ঠা, সুশাসন, ন্যায়বিচার ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে সংগঠিতভাবে মাঠে নেমেছে। মনোনয়ন সংগ্রহের মধ্য দিয়ে নির্বাচনী কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হলো।

নেতৃবৃন্দ আরও জানান, মোঃ ফজলুর রহমান সাঈদ একজন সৎ, যোগ্য ও জনবান্ধব নেতৃত্ব। জয়পুরহাট-১ আসনের জনগণ দীর্ঘদিন ধরে যে প্রত্যাশা নিয়ে আছে, তা বাস্তবায়নে তিনি কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

মনোনয়ন সংগ্রহ শেষে নেতৃবৃন্দ আসন্ন নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থীর পক্ষে সর্বস্তরের জনগণের দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ