1. admin@doinikbartamansongbadbd.com : admin :
খুলনার বটিয়াঘাটায় বই বিতরণে চূড়ান্ত প্রস্তুতি, শিক্ষার্থীদের হাতে বই দিতে সর্বোচ্চ প্রচেষ্টা - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

খুলনার বটিয়াঘাটায় বই বিতরণে চূড়ান্ত প্রস্তুতি, শিক্ষার্থীদের হাতে বই দিতে সর্বোচ্চ প্রচেষ্টা

এস এম বিপ্লব, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ১১৯ বার পঠিত

এস এম বিপ্লব, নিজস্ব প্রতিবেদক:
খুলনার বটিয়াঘাটা উপজেলায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে জাতীয় পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রমকে ঘিরে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সরাসরি তত্ত্বাবধানে বই বিতরণ কার্যক্রমের পূর্বপ্রস্তুতিমূলক সকল কর্মকাণ্ড সুচারুভাবে পরিচালিত হচ্ছে।
ইতোমধ্যে উপজেলার প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে নতুন পাঠ্যপুস্তক পৌঁছাতে শুরু করেছে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী পহেলা জানুয়ারি নতুন শিক্ষাবর্ষের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে শিক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, বই সংরক্ষণ, বিদ্যালয়ভিত্তিক বণ্টন ও তালিকাভুক্তির কাজ দ্রুতগতিতে সম্পন্ন করা হচ্ছে, যাতে কোনো বিদ্যালয় বা শিক্ষার্থী বইপ্রাপ্তি থেকে বঞ্চিত না হয়। পাশাপাশি বিদ্যালয় পর্যায়ে সার্বিক প্রস্তুতি ও সমন্বয়ের বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।
শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে নতুন বই পাওয়া নিয়ে ইতোমধ্যে আনন্দ ও উৎসাহ বিরাজ করছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, সময়মতো বই বিতরণের মাধ্যমে নতুন শিক্ষাবর্ষের সূচনা আরও সুন্দর ও ফলপ্রসূ হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ