1. admin@doinikbartamansongbadbd.com : admin :
রামগঞ্জে আবুল খায়েল টোবাকোর ডিলার অফিসে দুর্ধর্ষ চুরি, ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রামগঞ্জে আবুল খায়েল টোবাকোর ডিলার অফিসে দুর্ধর্ষ চুরি, ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

লক্ষ্মীপুর জেলা  প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ৭০ বার পঠিত

লক্ষ্মীপুরের রামগঞ্জে আবুল খায়েল টোবাকোর একটি ডিলার পয়েন্টে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে সোনাপুর কলাবাজার সংলগ্ন মোহাম্মদ মিয়ার ভবনের তৃতীয় তলায় অবস্থিত ডিলার অফিসে এ ঘটনা ঘটে।

ডিলার শ্রিনাথ বনিকের নাতি সুমিত প্রসাদ বনিক জানান, প্রতিদিনের মতো সোমবার রাত আনুমানিক ১০টার দিকে অফিসের কাজ শেষ করে  তিনি বাড়ি ফিরে যান। আজ মঙ্গলবার সকালে অফিস খুলে ভেতরে প্রবেশ করে দেখতে পান অফিসের তালা ভাঙা এবং অফিস থেকে ৩৭টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, প্রায় ৫ লক্ষাধিক টাকার সিগারেট এবং নগদ ৫৪ হাজার টাকা চুরি হয়েছে। এতে মোট ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, অফিসের জানালার গ্রিল ভাঙা রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চোরেরা জানালা দিয়ে অফিসে প্রবেশ করে ছাদের মাধ্যমে মালামাল নামিয়ে নিয়ে গেছে।

ঘটনার খবর পেয়ে সকালে রামগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ বিষয়ে রামগঞ্জ থানার উপপরিদর্শক সাব্বির হোসেন জানান, ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়েছে। সিসিটিভি ফুটেজ ও তথ্য প্রযুক্তির সহায়তায় চোর চক্রকে শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

মোঃ মাসুদ রানা মনি, লক্ষ্মীপুর। 

মোবাইলঃ০১৬৩০৮২১৩৪২

তাং-২৩-১২-২৫ ইং

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ