1. admin@doinikbartamansongbadbd.com : admin :
বাগমারায় আন্তঃইউনিয়ন ও পৌরসভা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ভবানীগঞ্জ পৌরসভা - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বাগমারায় আন্তঃইউনিয়ন ও পৌরসভা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ভবানীগঞ্জ পৌরসভা

স্টাফ রিপোর্টের
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৩ বার পঠিত

রাজশাহীর বাগমারা উপজেলায় আন্তঃইউনিয়ন ও পৌরসভা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট–২০২৫ এর পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে বাগমারা উপজেলার উত্তর একডালা মাঠে এই খেলার আয়োজন করা হয়। খেলায় ১-১ গোলে সমতা থাকায়। ট্রাইবেকারে গড়ায় খেলাটি। ট্রাইবেকারে ৫-৩ গোলে চ্যাম্পিয়ন হয় ভবানীগঞ্জ পৌরসভা।

বাগমারা উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অনুষ্ঠিত এই খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাঃ সবুর আলী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম ভূঁঞা, উপজেলা শিক্ষা অফিস সাইফুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা সালেক উদ্দিন, আইসিটি কর্মকর্তা তাজরুল ইসলাম মিলন সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, ক্রীড়া সংগঠক, স্থানীয় জনপ্রতিনিধি, খেলোয়াড়, সাংবাদিক ও বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক।
অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখে এবং শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত ক্রীড়া চর্চার মাধ্যমে একটি সুস্থ ও মেধাবী প্রজন্ম গড়ে তোলা সম্ভব।

খেলা শেষে টুর্নামেন্টে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেওয়া হয়। চ্যাম্পিয়ন হওয়ার ভবানীগঞ্জ পৌরসভাকে ৮০ হাজার টাকা এবং রানারআপ দল তাহেরপুর পৌরসভা দলকে ৫০ হাজার টাকা পুরস্কার তুলে দেয়া হয়।

অন্যদিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বাগমারা থেকে জাতীয় দলে খেলা মানিক হোসেন মোল্লা এবং নার্গিস খাতুনকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ