1. admin@doinikbartamansongbadbd.com : admin :
“ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে দালাল চক্রের ১৮ সদস্য আটক” - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

“ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে দালাল চক্রের ১৮ সদস্য আটক”

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৪ বার পঠিত

 

 

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

 

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে র‍্যাবের অভিযানে দালাল চক্রের ১৮ সদস্যকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর ২০২৫) সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত হাসপাতালের জরুরি বিভাগ, বহির্বিভাগ ও অন্তঃবিভাগসহ বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।

 

র‍্যাব-১৪ এর কোম্পানি কমান্ডার শামসুজ্জামান জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে বাইরের ক্লিনিক, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যেত। এতে সাধারণ রোগীরা প্রতারিত হয়ে আর্থিক ক্ষতির মুখে পড়তেন। অনেকেই সর্বস্বান্ত হতেন দালালদের খপ্পরে পড়ে।

 

অভিযানে আটক হওয়া ১৮ জনের মধ্যে ৫ জন নারীও রয়েছেন। তাদের মধ্যে বেশ কয়েকজন একাধিকবার আটক হয়ে জেল খেটেছেন। তবে ছাড়া পেয়ে আবারও একই কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন।

 

পরে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শফিকুল ইসলাম আটককৃতদের সর্বনিম্ন এক মাস থেকে সর্বোচ্চ দুই মাস পর্যন্ত কারাদণ্ড দেন।

 

র‍্যাব জানায়, রোগীদের সেবা বঞ্চিত ও প্রতারণা থেকে রক্ষা করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ