1. admin@doinikbartamansongbadbd.com : admin :
বিপ্লবী উসমান হাদি স্মরণে জামালগঞ্জে শোক সভা ও মোনাজাত অনুষ্ঠিত - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২১ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বিপ্লবী উসমান হাদি স্মরণে জামালগঞ্জে শোক সভা ও মোনাজাত অনুষ্ঠিত

মো. শাহীন আলম, সুনামগঞ্জ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ২৬২ বার পঠিত

“আমি চির-বিদ্রোহী বীর

আমি বিশ্ব ছাড়ায়ে উঠিয়াছি একা চির-উন্নত শির!”—

এই চরণে বিপ্লবী চেতনার অমর উচ্চারণের মধ্য দিয়ে বিপ্লবী উসমান হাদির স্মরণে জামালগঞ্জে এক শোক সভা ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) বিকাল ৩ টায় জামালগঞ্জ হ্যালিপ্যাড মাঠে মুক্ত মঞ্চে জামালগঞ্জ জুলাই জনতার আয়োজনে এবং GO PLANE ট্রাভেল এজেন্সির সহযোগিতায় এ শোক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন হাসান আল মাছুম এবং সঞ্চালনা করেন ছাদিকুর রহমান স্বাধীন খাঁন।

শোক সভায় বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের এজিএস ফোজায়েল আহমেদ, হাসান আল মাছুম, আরিফুল ইসলাম সরকার ও ছাদিকুর রহমান স্বাধীন খাঁন। বক্তারা বিপ্লবী উসমান হাদির সংগ্রামী জীবন, আদর্শ ও আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁর আদর্শ অনুসরণের আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আবু তাইয়্যিব, মামুন, সৈয়দ দ্বীন ইসলাম স্বপন, মানিক, ইকবাল হুসেন, রায়হান আহমেদ, সাব্বির রহমান আরিফসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

শেষে বিপ্লবী উসমান হাদির রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

২৩.১২.২০২৫

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ