1. admin@doinikbartamansongbadbd.com : admin :
লক্ষ্মীপুরে ফসলি জমির টপসয়েল কাঁটার দায়ে একলাখ টাকা জরিমানা  - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

লক্ষ্মীপুরে ফসলি জমির টপসয়েল কাঁটার দায়ে একলাখ টাকা জরিমানা 

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ১০০ বার পঠিত

লক্ষ্মীপুরের রামগঞ্জে ফসলি জমির মাটি কেটে ইটভাটায় বিক্রি করার দায়ে মোঃ শরিফ  হোসেন( ৫০) নামের এক মাটি ব্যবসায়ীর এক লাখ জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। 

 সোমবার(২২ডিসেম্বর) বিকালে উপজেলার নির্বাহী কর্মকর্তা ফারাশিদ বিন এনামের নির্দেশে সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রট মোহাম্মদ জিয়াউল হক ভোলাকোট ইউনিয়নের নাগ রাজারামপুর কৃষিমাঠে ফসলি জমির মাটি কাটা অবস্থায় মোবাইল কোর্ট পরিচালনা করে এ জরিমানা করেন।

সহকারি কমিশনার(ভুমি) ও  এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রট মোহাম্মদ জিয়াউল হক জানান, ফসলি জমির টপসয়েল কাটায় অভিযুক্ত ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর সংশ্লিষ্ট ধারা মোতাবেক ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান চলমান থাকবে।

মোঃ মাসুদ রানা মনি, লক্ষ্মীপুর। 

মোবাইলঃ ০১৬৩০-৮২১৩৪২

তাং-২৩-১২-২৫ ইং

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ