1. admin@doinikbartamansongbadbd.com : admin :
শরিফ ওসমান হাদিকে হ/ত্যা/র প্রতিবাদে কিশোরগঞ্জের বিক্ষোভ মিছিল - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

শরিফ ওসমান হাদিকে হ/ত্যা/র প্রতিবাদে কিশোরগঞ্জের বিক্ষোভ মিছিল

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৪ বার পঠিত

মো:এনামুল ইসলাম কিশোরগঞ্জ জেলা প্রতিনিধিঃ

আওয়ামী লীগ সরকারের পৃষ্ঠপোষকতায় আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক প্রকাশ্যে গুলি করে নিরীহ মানুষ হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র-জনতা।
আজ জুম্মার পর দুপুরে কিশোরগঞ্জ শহরের শহীদি মসজিদ এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, কিশোর ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।
বিক্ষোভকারীরা “গুলি করে হত্যা বন্ধ কর”, “অবিলম্বে বিচার চাই”, “নিরীহ মানুষের রক্তে হাত রাঙানো বন্ধ কর”সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে জনগণের ওপর দমন-পীড়ন চালানো হচ্ছে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
বক্তারা আরও বলেন, প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় ছাত্র-জনতা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দেন তারা।
সমাবেশ শেষে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ কর্মসূচি শেষ হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ