1. admin@doinikbartamansongbadbd.com : admin :
লক্ষ্মীপুরের রায়পুরে বিএনপিতে যোগ দিলেন আ.লীগের ২০ নেতাকর্মী - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

লক্ষ্মীপুরের রায়পুরে বিএনপিতে যোগ দিলেন আ.লীগের ২০ নেতাকর্মী

মো:আবদুল লতিফ,ষ্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ৪৩ বার পঠিত

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় ২ নম্বর উত্তর চরবংশী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক আব্দুর রব মেম্বারের নেতৃত্বে আওয়ামীলীগের ২০ নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন।
‎স্থানীয় সূত্র জানায়, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, দলীয় কর্মকাণ্ডে নিষ্ক্রিয়তা এবং সাংগঠনিক অসন্তোষের কারণে তারা বিএনপির আদর্শ ও কর্মসূচির প্রতি আস্থা রেখে আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দেন।

‎যোগদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ নবাগতদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন। এ সময় তৃণমূল পর্যায়ে দলীয় সংগঠনকে আরো শক্তিশালী ও গতিশীল করার আহ্বান জানানো হয়।

‎এ বিষয়ে আব্দুর রব মেম্বার বলেন, আমি সম্পূর্ণ স্বেচ্ছায় ও নিজস্ব সিদ্ধান্তে বিএনপিতে যোগদান করেছি। আমাকে কোনোভাবেই জোরপূর্বক দলে আনা হয়নি। বিএনপির ২ নম্বর উত্তর চরবংশী ইউনিয়ন সভাপতি ফারুক কবিরাজের হাত ধরে আমি বিএনপিতে যোগ দিই। তার সঙ্গে একই সময়ে আরো ২০ জন নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন।

‎এ সময় বিএনপির ইউনিয়ন সভাপতি ফারুক কবিরাজ বলেন, নবাগতরা বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে দলে এসেছেন। তাদের রাজনৈতিক অভিজ্ঞতা বেগম খালেদা জিয়া তথা তারেক জিয়ার হাতকে শক্তিশালী করে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরো সুসংগঠিত করতে সহায়ক হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ