1. admin@doinikbartamansongbadbd.com : admin :
গোমতী কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন। - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

গোমতী কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন।

মোঃ আল আমিন  জেলা প্রতিনিধি কুমিল্লা 
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ৩৪১ বার পঠিত

কুমিল্লা দেবিদ্বারে গোমতী  কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষার  ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে।

১৭ ই ডিসেম্বর (২০২৫) বুধবার সকাল ১০:০০ টায় গোমতী  কিন্ডারগার্টেনের অস্থায়ী অফিস,ওয়াহেদপুর ইফতেখার আহমেদ উচ্চ বিদ্যালয়ের অফিস কক্ষে  গোমতী  কিন্ডারগার্টেন এসোসিয়েশনের পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ ফরিদ উদ্দিন আহমেদ, এসোসিয়েশনের সভাপতি আব্দুল হান্নান মাস্টারের নিকট এ বছরের ফলাফল আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে। এবছর  দেবিদ্বার, মুরাদনগর, বাঙ্গরা,  ব্রাহ্মণপাড়া, বুড়িচং  থানার  ৪১টি শিক্ষা প্রতিষ্ঠানের নার্সারি থেকে পঞ্চম শ্রেণীর প্রায় ১৮৪৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। মেধা ভিত্তিকভাবে বিভিন্ন ক্যাটাগরিতে ৭৭৬ জনকে বৃত্তি প্রদান করা হয়। 

এ বছর এসোসিয়েশনের সেরা স্কুল নির্বাচিত হয়, দেবিদ্বার  উপজেলার নবীয়াবাদ আইডিয়াল স্কুল। 

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজী রবিউল্লাহ মুন্সী। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুবিল ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ নুরুল ইসলাম,। 

মোঃ জামাল উদ্দিন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক। 

ফারুক আহমেদ মোল্লা। বিশিষ্ট ব্যবসায়ী মালদ্বীপ। 

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, 

এসোসিয়েশনের সহ-সভাপতি মোঃ ফারহান আহমেদ বাবুল, মোঃ দৌলত খান। 

সাধারণ সম্পাদক মোঃ মোরশেদ আলম, 

সহ-সাধারণ সম্পাদক মোঃ আক্কাস আলী, 

সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল কাশেম, 

ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা কাজী হাসান আহমাদ। 

সহাকারী পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ জাকির হোসেন।

ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত প্রধান শিক্ষকগণ। 

প্রধান অতিথি রবিউল্লাহ মুন্সী তার  বক্তব্য বলেন, দেশের শিক্ষা ব্যবস্থায় কিন্ডারগার্টেনগুলোর এরকম পরীক্ষার আয়োজন, একটি চমৎকার উদ্যোগ। আমি এখানে এসে বুঝতে  পারলাম কিন্ডারগার্টেন শিক্ষকরা মেধাবী খুঁজে না, তারা মেধাবী তৈরি করে।

এসোসিয়েশনের  সভাপতি আব্দুল হান্নান মাস্টার বলেন, দেশের শিক্ষা ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন এনেছে কিন্ডারগার্টেন স্কুলগুলো। সমাজ ও সরকার যদি এই কিন্ডারগার্টেন স্কুলগুলোকে সহায়তার হাত বাড়িয়ে তাহলে প্রাথমিক  শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে জাতীয় পর্যায় পর্যন্ত  উন্নয়নের ছোঁয়া পৌঁছে দেওয়া সম্ভব হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ