1. admin@doinikbartamansongbadbd.com : admin :
সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আহত বীর শান্তিরক্ষীর পরিবারের পাশে উপজেলা প্রশাসন - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আহত বীর শান্তিরক্ষীর পরিবারের পাশে উপজেলা প্রশাসন

মোঃ ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৭ বার পঠিত

সুদানে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সন্ত্রাসীদের হামলায় আহত বাংলাদেশ সেনাবাহিনীর সার্জেন্ট মোস্তাকিম হোসেনের পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিরামপুর উপজেলা প্রশাসন। বুধবার বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহ্‌মিনা সুলতানা নীলা বিরামপুর উপজেলার দিওড় ইউনিয়নের বুজরূক বাইলশিরা গ্রামে আহত শান্তিরক্ষীর বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের খোঁজখবর নেন ও সান্ত্বনা দেন।

এসময় ইউএনও তাহ্‌মিনা সুলতানা নীলা আহত বীর শান্তিরক্ষী মোস্তাকিম হোসেনের দ্রুত সুস্থতা ও আরোগ্য কামনা করেন। তিনি বলেন, দেশ ও জাতির গর্ব হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষীরা বিশ্বের বিভিন্ন দেশে শান্তি, মানবতা ও বিশ্ব শান্তি রক্ষায় সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন। দায়িত্ব পালনের সময় আহত হওয়া আমাদের জন্য যেমন গর্বের, তেমনি বেদনাদায়ক।

আহত শান্তিরক্ষী মোস্তাকিম হোসেন বাংলাদেশ সেনাবাহিনীর একজন সার্জেন্ট। তিনি জাতিসংঘের পতাকার নিচে শান্তি ও মানবতা রক্ষার মহান ব্রত নিয়ে সুদানের আবেই অঞ্চলে শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনরত ছিলেন। সম্প্রতি ওই মিশনের একটি ঘাঁটিতে সন্ত্রাসীদের হামলায় তিনি আহত হন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

মোস্তাকিম হোসেন বিরামপুর উপজেলার দিওড় ইউনিয়নের বুজরূক বাইলশিরা গ্রামের বাসিন্দা। তিনি এনামুল হকের পুত্র। পরিবারের সদস্যরা তাঁর দ্রুত আরোগ্য কামনায় সকলের দোয়া প্রার্থনা করেন।

পরিবারের সঙ্গে সাক্ষাৎকালে ইউএনও তাহ্‌মিনা সুলতানা নীলা সরকার ও প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন এবং বলেন, উপজেলা প্রশাসন সবসময় দেশসেবায় নিয়োজিত বীর সন্তানদের পাশে রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ