1. admin@doinikbartamansongbadbd.com : admin :
চাঁদপুরের কচুয়ায় জামায়াতে ইসলামির বিজয় র‍্যালি - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২১ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

চাঁদপুরের কচুয়ায় জামায়াতে ইসলামির বিজয় র‍্যালি

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ৫৫ বার পঠিত

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি | মোঃ আবু ইউসুফ উদয়

মহান বিজয় দিবস উপলক্ষে চাঁদপুরের কচুয়া উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামির উদ্যোগে বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) সকালে আয়োজিত এ র‍্যালিতে দলটির কয়েক হাজার নেতাকর্মীরা অংশ নেন।
র‍্যালিটি কচুয়া আল-ফাতেহা মাদরাসা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে কচুয়া ফায়ার সার্ভিস, বিশ্বরোড, ডাকবাংলো ও কচুয়া বাজার প্রদক্ষিণ করে পল্টন মোড়ে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামি চাঁদপুর জেলা নায়েবে আমির অ্যাডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল। তিনি বলেন, “মহান স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও দেশ এখনো প্রকৃত অর্থে পরিপূর্ণ স্বাধীনতা ও সুখ ভোগ করতে পারেনি। সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজি ও মাদকের আগ্রাসনে দেশের প্রতিটি স্তর আক্রান্ত।”
তিনি আরও বলেন, “যেদিন দেশ সন্ত্রাসমুক্ত, দুর্নীতিমুক্ত, চাঁদাবাজিমুক্ত ও মাদকমুক্ত হবে, সেদিনই মানুষ প্রকৃত স্বাধীনতার সুফল ভোগ করতে পারবে।”
সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, “জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদীকে প্রকাশ্যে গুলি করে হত্যার চেষ্টা করা হলো। এ ধরনের নৃশংস ঘটনার সাহস সন্ত্রাসীরা কোথা থেকে পাচ্ছে—জাতি তা জানতে চায়। ঘটনার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোথায় ছিল?” তিনি অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
বাংলাদেশ জামায়াতে ইসলামি কচুয়া উপজেলা যুব বিভাগের সভাপতি শরিফ উল্লাহ পাঠানের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন কচুয়া উপজেলা জামায়াতের আমির অ্যাডভোকেট আবু তাহের মেজবাহ, উপজেলা নায়েবে আমির মাস্টার সিরাজুল ইসলাম, কচুয়া পৌর আমির অধ্যক্ষ জাকির উল্লাহ সাজলিসহ দলটির স্থানীয় নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে শান্তিপূর্ণভাবে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ