1. admin@doinikbartamansongbadbd.com : admin :
নিউজ গার্ডেন এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ ২৭ ডিসেম্বর ২০২৫ ইং - দৈনিক বর্তমান সংবাদ
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঘায় রাজনীতি মানেই কেবল ক্ষমতা নয়, প্রমাণ করে চলেছেন যুবদল কর্মী মিজানুর রহমান সুমন এক হাতে লাঠি, অন্য হাতে ডালপালার ঝাড়ু—এক যুগের বেশি সময় ধরে কবরস্থানের নীরব সেবক অ্যাডভোকেট মওলা বক্স তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় বিরামপুরে ছাত্রদলের বৃক্ষরোপণ ত্রিশাল থানার এসআই নাহিদের বিরুদ্ধে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগ, আদালতের নির্দেশে মামলা বিশ্ব শিক্ষক দিবসে বিরামপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ত্রিশালে শ্রমিক দলের বিক্ষোভ মিছিলও সমাবেশ সৌদি আরবের দাম্মাম থেকে ২০ দিন ধরে নিখোঁজ মোহাম্মদ রাহেল খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপের উদ্বোধনে উঠল কাটলার খেলার মাঠের দাবি বিরামপুরে খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ উদ্বোধন, খালেদা জিয়ার চরিত্রে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মারজুক সিভিল সার্জন ডা. মোঃ গোলাম রসুল রাখির উদ্বোধনে নবাবগঞ্জে চালু সিজারিয়ান অপারেশন, প্রথম দুই প্রসূতির সফল অস্ত্রোপচার

নিউজ গার্ডেন এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ ২৭ ডিসেম্বর ২০২৫ ইং

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৪ বার পঠিত

মোঃ শহিদুল ইসলাম
বিশেষ সংবাদদাতাঃ

সত্য, ন্যায় ও জনস্বার্থের প্রশ্নে আপসহীন অবস্থান নিয়ে পথচলা অনলাইন সংবাদমাধ্যম নিউজ গার্ডেন২৪ ডটকম তাদের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী শনিবার (২৭ ডিসেম্বর ২০২৫) সকাল ১০টায় নগরীর ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তন, চট্টগ্রাম-এ এক আনুষ্ঠানিক প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের আয়োজন করবেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে দেশের বরেণ্য বুদ্ধিজীবী, জ্যেষ্ঠ সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যম সংশ্লিষ্ট বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থেকে অনুষ্ঠানকে তাৎপর্যপূর্ণ করবেন।

অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন—নিউজ গার্ডেন এর প্রধান সম্পাদক ইসকান্দর আলী চৌধুরী,সম্পাদক কামরুল হুদা,এবং প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পরিষদের আহ্বায়ক এস. এম. আহমেদ হোসাইন।

প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পরিষদের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন—নিউজ গার্ডেন এর বার্তা সম্পাদক মোঃ সাইফুর রহমান সাইফুল।

নিউজ গার্ডেন কর্তৃপক্ষ জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই এই সংবাদমাধ্যম ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি, অনিয়ম ও সামাজিক অবিচারের বিরুদ্ধে আপসহীন ভূমিকা রেখে সংবাদ প্রকাশ করে আসছে। কোনো রাজনৈতিক চাপ, অর্থনৈতিক প্রলোভন কিংবা সুবিধাবাদী সমঝোতা নয়—সত্য প্রকাশই তাদের একমাত্র অঙ্গীকার।

প্রধান সম্পাদক ইসকান্দর আলী চৌধুরী বলেন, “আজ যখন গণমাধ্যমের একটি অংশ আপসের রাজনীতিতে জড়িয়ে বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে, তখন নিউজ গার্ডেন সচেতনভাবে সত্যের পক্ষে দাঁড়িয়ে আছে। এই অবস্থান থেকে আমরা একচুলও সরে আসবো না।”

সম্পাদক কামরুল হুদা বলেন “সাংবাদিকতা কোনো গোষ্ঠীর সেবাদাস নয়; এটি জনগণের অধিকার রক্ষার লড়াই। নিউজ গার্ডেন সেই লড়াই অব্যাহত রাখবে।”সদস্য সচিব মোঃ সাইফুর রহমান বলেন হিংসা বিদ্বেষ নিয়ে মানুষ বেশি দূরে এগোতে পারে না। ধরনের মানুষ সব সময় সমাজের সুন্দর পরিবেশ এবং দেশের উন্নয়নের প্রধান অন্তরায়। নিউজ গার্ডেন এর আগমীর পথ চলা হচ্ছে বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনের মাধ্যমে সাদাকে সাদা বলা এবং কালোকে কালো বলা। এই পত্রিকা আগামীতে জাতির আলোর প্রতীক হিসেবে অগ্ৰজ ভমিকা রাখবে।

প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পরিষদের আহ্বায়ক এস. এম. আহমেদ হোসাইন বলেন,“এই প্রতিষ্ঠাবার্ষিকী আনুষ্ঠানিকতা নয়—এটি আগামী দিনের জন্য আরও সাহসী, অনুসন্ধানী ও প্রতিবাদী সাংবাদিকতার অঙ্গীকার।”অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য পাঠক, শুভানুধ্যায়ী ও
গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

কর্তৃপক্ষের দৃঢ় প্রত্যয়—সত্যের পক্ষে অবস্থান নেওয়াই সাংবাদিকতার প্রকৃত পরিচয়, আর সেই লড়াইয়ে নিউজ গার্ডেন ভবিষ্যতেও সামনের সারিতে থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ