1. admin@doinikbartamansongbadbd.com : admin :
ত্রিশালে সৌদি প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি - দৈনিক বর্তমান সংবাদ
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঘায় রাজনীতি মানেই কেবল ক্ষমতা নয়, প্রমাণ করে চলেছেন যুবদল কর্মী মিজানুর রহমান সুমন এক হাতে লাঠি, অন্য হাতে ডালপালার ঝাড়ু—এক যুগের বেশি সময় ধরে কবরস্থানের নীরব সেবক অ্যাডভোকেট মওলা বক্স তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় বিরামপুরে ছাত্রদলের বৃক্ষরোপণ ত্রিশাল থানার এসআই নাহিদের বিরুদ্ধে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগ, আদালতের নির্দেশে মামলা বিশ্ব শিক্ষক দিবসে বিরামপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ত্রিশালে শ্রমিক দলের বিক্ষোভ মিছিলও সমাবেশ সৌদি আরবের দাম্মাম থেকে ২০ দিন ধরে নিখোঁজ মোহাম্মদ রাহেল খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপের উদ্বোধনে উঠল কাটলার খেলার মাঠের দাবি বিরামপুরে খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ উদ্বোধন, খালেদা জিয়ার চরিত্রে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মারজুক সিভিল সার্জন ডা. মোঃ গোলাম রসুল রাখির উদ্বোধনে নবাবগঞ্জে চালু সিজারিয়ান অপারেশন, প্রথম দুই প্রসূতির সফল অস্ত্রোপচার

ত্রিশালে সৌদি প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ৯৭ বার পঠিত

জাকিয়া বেগম, বিশেষ প্রতিনিধি:
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার আমিরাবাড়ী ইউনিয়নের ২ নং গুজিয়াম ধনিয়াচালা এলাকার সৌদি আরব প্রবাসী ছাইফুল ইসলাম খান (৪৫)’র বাড়িতে ধারালো অস্ত্রের মুখে চেতনানাশক স্প্রে দিয়ে অচেতন করে নগদ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে ৩/৪ জনের একটি ডাকাতদল। সোমবার (১৫ ডিসেম্বর ) গভীর ভোর রাতে দুর্ধর্ষ এ ডাকাতির ঘটনাটি ঘটে।
ত্রিশাল থানায় দায়েরকৃত অভিযোগ সূত্র ও সরজমিনে গিয়ে জানা যায়, প্রবাসী সাইফুল ইসলাম খান দীর্ঘ ২৬ বছর ধরে সৌদি আরবে থাকেন। বাড়িতে উনার স্ত্রী, সন্তান ছাড়া আর কেউ থাকেন না। ছাইফুল ইসলাম খানের স্ত্রী নাসরিন আক্তার বলেন, আমাদের বাসায় কোনো পুরুষ না থাকায় সংঘবদ্ধ একদল ডাকাত বাসায় ঢুকে লোহার সাবল দিয়ে দরজা ভেঙে চেতনানাশক স্প্রে করে আমাদের ছোট সন্তানের গলায় ছুরি ও অস্ত্রের মুখে জিম্মি করে আলমারিসহ সবকিছু তছনছ করে আলমারি থেকে ১০ ভরি স্বর্ণালংকার, নগদ ২ লক্ষ টাকাসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। আমরা পুরো পথে নেমে গেছি। ডাকাতদল আমাদের পুরো নিঃস্ব করে দিয়েছে। প্রশাসনের কাছে এ ঘটনার সঙ্গে জড়িত ডাকাতদের দ্রুত গ্রেপ্তার করে আমাদের বেঁচে থাকার সম্বলগুলো উদ্ধার করে দেওয়া ও তাদের শাস্তির দাবি জানাই।
এ বিষয়ে সৌদি আরব প্রবাসী ছাইফুল ইসলাম খানের বাড়ির আশেপাশের লোকজন নাজমুল, মানিক ও রত্না বলেন, আমরা ভোর রাতে প্রবাসী ছাইফুল ইসলাম খানের ঘরে কান্নাকাটির শব্দ শুনে ছুটে এসে দেখি তাদের ঘরের বারান্দার লোহার গ্রিলের গেটের তালাসহ ছিটকিনি কাটা এবং তাদের ঘরের ভিতরে ও বাহিরে বেশ কিছু লাগেজ ভাঙা অবস্থায় পড়ে আছে এবং আলমারির ড্রায়ার ভাঙা। প্রবাসী ছাইফুল ইসলাম খান দীর্ঘ ২৬ বছর ধরে স্ত্রী সন্তানের জন্য যা সোনাদানা এনেছিলেন সবকিছু ডাকাতদল নিয়ে গেছে। এ পরিবারটি আজ পথে বসে গেছে। আমরা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে একটাই দাবি জানাই দ্রুত ডাকাতদলের সদস্যদের গ্রেফতার করে মালামাল উদ্ধার করার ব্যবস্থা নিবেন। এ বিষয়ে সৌদি আরব প্রবাসী ছাইফুল ইসলাম খান (৪৫) মুঠোফোনে বলেন, আমি শেষ হয়ে গেছি আপনারা সকলেই আমাকে একটু সহযোগিতা করেন। আমার মেয়েদের বিয়ের জন্য আনা ১০ ভরি সোনার অলংকার উদ্ধার করে দেন। আমি দীর্ঘ ২৭ বছর ধরে সৌদি আরব প্রবাসী। আমার জন্য একটা কিছু করুন প্লিজ।
ত্রিশাল থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফিরোজ হোসেন বলেন, এ বিষয়ে ভুক্তভোগী পরিবার থেকে অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ