1. admin@doinikbartamansongbadbd.com : admin :
নোয়াখালীতে যুবদলের উদ্যোগে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মিলাদ ; দুস্থদের মাঝে খাবার বিতরণ - দৈনিক বর্তমান সংবাদ
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঘায় রাজনীতি মানেই কেবল ক্ষমতা নয়, প্রমাণ করে চলেছেন যুবদল কর্মী মিজানুর রহমান সুমন এক হাতে লাঠি, অন্য হাতে ডালপালার ঝাড়ু—এক যুগের বেশি সময় ধরে কবরস্থানের নীরব সেবক অ্যাডভোকেট মওলা বক্স তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় বিরামপুরে ছাত্রদলের বৃক্ষরোপণ ত্রিশাল থানার এসআই নাহিদের বিরুদ্ধে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগ, আদালতের নির্দেশে মামলা বিশ্ব শিক্ষক দিবসে বিরামপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ত্রিশালে শ্রমিক দলের বিক্ষোভ মিছিলও সমাবেশ সৌদি আরবের দাম্মাম থেকে ২০ দিন ধরে নিখোঁজ মোহাম্মদ রাহেল খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপের উদ্বোধনে উঠল কাটলার খেলার মাঠের দাবি বিরামপুরে খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ উদ্বোধন, খালেদা জিয়ার চরিত্রে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মারজুক সিভিল সার্জন ডা. মোঃ গোলাম রসুল রাখির উদ্বোধনে নবাবগঞ্জে চালু সিজারিয়ান অপারেশন, প্রথম দুই প্রসূতির সফল অস্ত্রোপচার

নোয়াখালীতে যুবদলের উদ্যোগে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মিলাদ ; দুস্থদের মাঝে খাবার বিতরণ

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ৯৯ বার পঠিত

সাইফুল ইসলাম নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে উপজলার চৌমুহনীর সুগন্ধা কমিউনিটি সেন্টারে নোয়াখালী জেলা যুবদলের উদ্যোগে ও বেগমগঞ্জ উপজেলা যুবদল, পৌর যুবদলের আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মিলাদ ও দোয়া মাহফিলে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ- সাধারণ সম্পাদক ও নোয়াখালী জেলা যুবদলের সভাপতি মন্জুরুল আজিম সুমন।

তিনি বলেন, আজ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সংকটময় অসুস্থতার জন্য দায়ী বিগত ফ্যাসিষ্ট হাসিনার সরকার। ফ্যাসিষ্ট সরকার খালেদা জিয়াকে যথাসময়ে উন্নত চিকিৎসার জন্য দেশের বাহিরে যেতে দেয়নি।

দেশনেত্রী বেগম জিয়ার সুস্থতা দেশ ও জাতির জন্য একান্ত প্রয়োজন, তিনি খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মফিজুর রহমান দীপু, জেলা যুবদলের সহসভাপতি কুতুব উদ্দিন মিলন , জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক নুরুল আমিন,

৮নং বেগমগঞ্জ ইউনিয়ন চেয়ারম্যান শাহেদুর রহমান শাহিন,

উপজেলা যুবদলের সিনিয়র যুুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সুমন, যুগ্ম-আহ্বায়ক সায়েম হোসেন সুমন, আব্দুর রশিদ মাসুদ, জামাল উদ্দিন, আবুল কালাম আজাদ, পৌর যুবদলের সদস্য সচিব জিএস নিজাম উদ্দিন প্রমুখ।

পরে দোয়া মোনাজাত দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ