1. admin@doinikbartamansongbadbd.com : admin :
মহান বিজয় দিবসে চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের আলোচনা সভা ও বিশেষ প্রবন্ধ পাঠ - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মহান বিজয় দিবসে চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের আলোচনা সভা ও বিশেষ প্রবন্ধ পাঠ

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ৫৪ বার পঠিত

মোঃ শহিদুল ইসলাম বিশেষ সংবাদদাতাঃ

মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর—বাংলা জাতির ইতিহাসে সর্বশ্রেষ্ঠ গৌরবোজ্জ্বল অধ্যায়। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত এই বিজয় কেবল একটি রাষ্ট্রের জন্ম নয়, বরং শোষণ, বঞ্চনা ও পরাধীনতার শৃঙ্খল ভেঙে স্বাধীনতার ঘোষণা। এই ঐতিহাসিক দিনের তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এবং মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা পুনরুজ্জীবিত করতে চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (সিআরএ)-এর উদ্যোগে আলোচনা সভা ও বিশেষ প্রবন্ধ পাঠের আয়োজন করা হয়েছে।

আগামী ১৬ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার বিকাল ৫টা ৩০ মিনিটে চট্টগ্রাম নগরীর চেরাগী পাহাড়স্থ লুসাই হল-এ এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

১৯৭১ সালের এই দিনে পাক হানাদার বাহিনীর চূড়ান্ত পরাজয়ের মধ্য দিয়ে জন্ম নেয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। লাখো শহীদের রক্ত, অসংখ্য মা-বোনের আত্মত্যাগ এবং বীর মুক্তিযোদ্ধাদের অকুতোভয় সংগ্রামের ফলেই অর্জিত এই বিজয়। অথচ আজ নানা সংকটে মুক্তিযুদ্ধের চেতনা বারবার প্রশ্নবিদ্ধ হচ্ছে—এমন বাস্তবতায় বিজয় দিবসের এই আয়োজন বিশেষ তাৎপর্য বহন করে।

অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের শহীদ, বীর মুক্তিযোদ্ধা ও স্বাধীনতার জন্য আত্মনিবেদিত সকল বীর সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হবে। আলোচনা সভায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি রোধ, জাতীয় চেতনা সংহতকরণ এবং স্বাধীনতার আদর্শ রক্ষায় সাংবাদিকদের দায়িত্ব ও ভূমিকা গুরুত্বের সঙ্গে তুলে ধরা হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সোহাগ আরেফিন। এতে মুক্তিযুদ্ধভিত্তিক বিশেষ প্রবন্ধ পাঠ করা হবে এবং উপস্থিত সাংবাদিক, বুদ্ধিজীবী ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ব্যক্তিবর্গ গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করবেন।

চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নুরুল আমিন খোকন বলেন,“মহান বিজয় দিবস আমাদের আত্মপরিচয়ের মূল ভিত্তি। মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ না করলে স্বাধীনতার অর্থই অর্থহীন হয়ে পড়ে। সাংবাদিক সমাজকে সত্য, ইতিহাস ও জাতীয় স্বার্থের পক্ষে আপসহীন ভূমিকা রাখতে হবে।”

তিনি বিজয় দিবসের এই তাৎপর্যপূর্ণ আয়োজনে সাংবাদিক সমাজসহ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সর্বস্তরের মানুষকে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ