1. admin@doinikbartamansongbadbd.com : admin :
সালথায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদীর ওপর হামলার প্রতিবাদে এনসিপির মশাল মিছিল - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সালথায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদীর ওপর হামলার প্রতিবাদে এনসিপির মশাল মিছিল

মোঃ ইলিয়াছ খান ফরিদপুর জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ২৮৮ বার পঠিত

ফরিদপুরের সালথা উপজেলায় সাংস্কৃতিক সংগঠন ইনকিলাব মঞ্চ-এর মুখপাত্র শরীফ উসমান হাদীর ওপর বর্বরোচিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে মশাল মিছিল করেছে ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি)।

শনিবার সন্ধ্যায় সালথা বাজার ও আশপাশের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি। মিছিল চলাকালে নেতাকর্মীরা হামলার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

এনসিপি নেতারা বলেন, সাংস্কৃতিক কর্মীদের ওপর এ ধরনের হামলা স্বাধীন মতপ্রকাশ ও সাংস্কৃতিক চর্চার ওপর সরাসরি আঘাত করে । অবিলম্বে হামলাকারী সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের ন্যাক্কারজনক ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।

মশাল মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা আরও বলেন, দেশের সাংস্কৃতিক অঙ্গনকে সন্ত্রাসমুক্ত রাখতে প্রশাসনকে কঠোর ভূমিকা পালন করতে হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারিও দেন তারা।

এ সময় এনসিপির স্থানীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ