1. admin@doinikbartamansongbadbd.com : admin :
রাণীশংকৈলে ধর্মগড় চেকপোস্ট মডেল স্কুল এন্ড কলেজে অভিভাবক সমাবেশ ও ক্রীড়া অনুষ্ঠান অনুষ্ঠিত - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রাণীশংকৈলে ধর্মগড় চেকপোস্ট মডেল স্কুল এন্ড কলেজে অভিভাবক সমাবেশ ও ক্রীড়া অনুষ্ঠান অনুষ্ঠিত

মো: হামিম রানা
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ১০৯ বার পঠিত

মো: হামিম রানা ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের ধর্মগড় চেকপোস্ট মডেল স্কুল এন্ড কলেজে ২০২৫ সালের অভিভাবক সমাবেশ ও বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান ১২ ডিসেম্বর শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী আয়োজনে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক এবং স্থানীয় গুণিজনের উপস্থিতিতে পুরো ক্যাম্পাস উৎসবমুখর হয়ে ওঠে। শিক্ষা-সংস্কৃতি ও ক্রীড়াকে ঘিরে অনুষ্ঠানে এক প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো: গোলাম মস্তফা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল হালিম, সভাপতি, ১নং ধর্মগড় বিএনপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—

মো: আব্দুল মালেক, প্রধান শিক্ষক, ধর্মগড় নিম্ন মাধ্যমিক বিদ্যালয়

অধ্যক্ষ মো: সইদুল ইসলাম, ভুরনিয়া ফুল কুড়ি স্কুল এন্ড কলেজ

মো: নবীর হুসাইন , পরিচালক, চেকপোস্ট মডেল স্কুল এন্ড কলেজ

মো: রুবেল, চেকপোস্ট মডেল স্কুল এন্ড কলেজ

অনুষ্ঠানে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের লেখাপড়া, শৃঙ্খলা, নৈতিকতা ও ক্রীড়া বিকাশে শিক্ষাপ্রতিষ্ঠানের ইতিবাচক ভূমিকার প্রশংসা করেন। তারা বলেন, নিয়মিত ক্রীড়া অংশগ্রহণ শিক্ষার্থীদের শারীরিক-মানসিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

দিনব্যাপী আয়োজনে দৌড়, লাফ, বসে আঁকা, সাংস্কৃতিক পরিবেশনা সহ নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। বিকেলে বিজয়ীদের হাতে ট্রফি, মেডেল ও সনদ তুলে দেওয়া হয়।

সুশৃঙ্খল আয়োজন এবং সকলে অংশগ্রহণে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয় বলে জানায় আয়োজক কর্তৃপক্ষ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ