1. admin@doinikbartamansongbadbd.com : admin :
কুড়িগ্রামে ৭৭তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কুড়িগ্রামে ৭৭তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ১৭১ বার পঠিত

মোঃ মাইনুল ইসলাম, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

বাংলাদেশ মানবাধিকার কমিশন কুড়িগ্রাম জেলা আঞ্চলিক শাখার আয়োজনে ১০ ডিসেম্বর বুধবার ৭৭ তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ মানবাধিকার কমিশন কুড়িগ্রাম জেলা আঞ্চলিক শাখার আয়োজনে আশরাফিয়া স্কুল সংলগ্ন নিজস্ব কার্যালয় হতে ১০ ডিসেম্বর বুধবার সকালে ৭৭তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়। বাংলাদেশ মানবাধিকার কমিশন জেলা আঞ্চলিক শাখার সভাপতি মিনহাজুল ইসলাম মিলনের সভাপতিত্বে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় সাধারণ সম্পাদক তাজুল ইসলাম খন্দকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন- জেলা আঞ্চলিক শাখার নির্বাহী সভাপতি মোঃ মাজেদ আলী, মহিলা বিষয়ক সম্পাদক মোছাঃ মরিয়ম বেগম, সংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশীষ নারায়ণ সরকার, আইন বিষয়ক সম্পাদক জাহেদুল ইসলাম, উমর মজিদ ইউনিয়ন শাখার সভাপতি আব্দুর রশিদ, দুর্গাপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরনবী সরকার, মানবাধিকার কর্মী মোক্তার আলী, নির্বাহী কমিটির সদস্য আব্দুস সবুর মিয়া প্রমূখ। এ সময় বাংলাদেশ মানবাধিকার কমিশন কুড়িগ্রাম জেলা আঞ্চলিক শাখার সভাপতি মিনহাজুল ইসলাম মিলন বলেন- মানবাধিকার রক্ষায় সকলকে সম্মিলিত ভাবে কাজ করতে হবে। কোন ভাবেই আইনের শাসন ও ন্যায় বিচার হতে কাউকেই বঞ্চিত হতে দেয়া হবে না। আগামী ১০ জানুয়ারী আমাদের জেলা আঞ্চলিক কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে সাধারণ মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। নারী ও পুরুষ চিকিৎসক উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পে আগত রোগীদের বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান করবেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ