1. admin@doinikbartamansongbadbd.com : admin :
কটিয়াদীতে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত - দৈনিক বর্তমান সংবাদ
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঘায় রাজনীতি মানেই কেবল ক্ষমতা নয়, প্রমাণ করে চলেছেন যুবদল কর্মী মিজানুর রহমান সুমন এক হাতে লাঠি, অন্য হাতে ডালপালার ঝাড়ু—এক যুগের বেশি সময় ধরে কবরস্থানের নীরব সেবক অ্যাডভোকেট মওলা বক্স তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় বিরামপুরে ছাত্রদলের বৃক্ষরোপণ ত্রিশাল থানার এসআই নাহিদের বিরুদ্ধে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগ, আদালতের নির্দেশে মামলা বিশ্ব শিক্ষক দিবসে বিরামপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ত্রিশালে শ্রমিক দলের বিক্ষোভ মিছিলও সমাবেশ সৌদি আরবের দাম্মাম থেকে ২০ দিন ধরে নিখোঁজ মোহাম্মদ রাহেল খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপের উদ্বোধনে উঠল কাটলার খেলার মাঠের দাবি বিরামপুরে খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ উদ্বোধন, খালেদা জিয়ার চরিত্রে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মারজুক সিভিল সার্জন ডা. মোঃ গোলাম রসুল রাখির উদ্বোধনে নবাবগঞ্জে চালু সিজারিয়ান অপারেশন, প্রথম দুই প্রসূতির সফল অস্ত্রোপচার

কটিয়াদীতে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ১৬১ বার পঠিত

এ.এস.এম হামিদ হাসান কটিয়াদী(কিশোরগঞ্জ) প্রতিনিধি:

কিশোরগঞ্জের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা’র কটিয়াদী উপজেলায় আগমন উপলক্ষে- উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং গন্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভার আয়োজন করা হয়।

মঙ্গলবার (৯ডিসেম্বর) বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভা কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) লাবনী আক্তার তারানা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা।

এসময় উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি ও
কটিয়াদী পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব মোঃ তোফাজ্জল হোসেন খাঁন দিলীপ, কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহবুবুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার, উপজেলা মুক্তিযুদ্ধের ডেপুটি কমান্ডার ইসরাইল মিয়া,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, ডাঃ ওসমান গনি, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল আলম রফিক, উপজেলা কৃষি অফিসার শফিকুল ইসলাম ভুইয়াসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ বিভিন্ন গন্যমাণ্য ব্যক্তিবর্গ , প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

মতবিনিময় সভায় উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি,নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার মুল্য নিয়ন্ত্রন, শিক্ষা ও স্বাস্হ্য উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন বিষয়সহ সার্বিক পরিস্হিতি নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানের সঞ্চলনায় ছিলেন উপজেলা বিআরডিবির কর্মকর্তা আজিজুল হক।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ