1. admin@doinikbartamansongbadbd.com : admin :
সালথায় বেগম রোকেয়া র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে - দৈনিক বর্তমান সংবাদ
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঘায় রাজনীতি মানেই কেবল ক্ষমতা নয়, প্রমাণ করে চলেছেন যুবদল কর্মী মিজানুর রহমান সুমন এক হাতে লাঠি, অন্য হাতে ডালপালার ঝাড়ু—এক যুগের বেশি সময় ধরে কবরস্থানের নীরব সেবক অ্যাডভোকেট মওলা বক্স তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় বিরামপুরে ছাত্রদলের বৃক্ষরোপণ ত্রিশাল থানার এসআই নাহিদের বিরুদ্ধে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগ, আদালতের নির্দেশে মামলা বিশ্ব শিক্ষক দিবসে বিরামপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ত্রিশালে শ্রমিক দলের বিক্ষোভ মিছিলও সমাবেশ সৌদি আরবের দাম্মাম থেকে ২০ দিন ধরে নিখোঁজ মোহাম্মদ রাহেল খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপের উদ্বোধনে উঠল কাটলার খেলার মাঠের দাবি বিরামপুরে খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ উদ্বোধন, খালেদা জিয়ার চরিত্রে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মারজুক সিভিল সার্জন ডা. মোঃ গোলাম রসুল রাখির উদ্বোধনে নবাবগঞ্জে চালু সিজারিয়ান অপারেশন, প্রথম দুই প্রসূতির সফল অস্ত্রোপচার

সালথায় বেগম রোকেয়া র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ৯৯ বার পঠিত

মোঃ ইলিয়াছ খান ফরিদপুর জেলা প্রতিনিধি :

ফরিদপুরের সালথায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে র‍্যালী অদম্য নারী সম্মাননা প্রধান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে উপজেলা প্রশাসনের ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবসটির শুরুতে উপজেলা পরিষদের চপ্তর একটি র‍্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সূচনা স্থানে এসে শেষ হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফেরদৌস আরা ডলির সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মামুন সরকার।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান, উপজেলা দুর্নীতির প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ মিরাজ আলী, সাধারণ সম্পাদক মোঃ ওবায়দুর রহমান, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, সাবেক সিনিয়ার যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খাইরুল বাসার আজাদ, প্রেসক্লাবের সভাপতি মোঃ নুরুল ইসলাম নাহিদ, বীর মুক্তিযোদ্ধা বাচ্চু মাতুব্বার, উপজেলা জামায়াতে ইসলামের আমির আবুল ফজল মুরাদ, সেক্রেটারি তরীকুল ইসলাম, উপজেলা গণধিকার পরিষদের সাধারণ সম্পাদক আবুল কাশেম মোল্লা ইমরান, উপজেলা এনসিপির সভাপতি সজীব আল হুসাইন প্রমুখ।। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে ৫ জন নারীকে সম্মাননা প্রদান ও দুইজন দু্ঃস্ত নারীকে চেক প্রদান করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ