1. admin@doinikbartamansongbadbd.com : admin :
চাঁদপুরের কচুয়ায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কচুয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মত বিনিময়ে সভা অনুষ্ঠিত। - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

চাঁদপুরের কচুয়ায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কচুয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মত বিনিময়ে সভা অনুষ্ঠিত।

কচুয়া প্রতিনিধি মোঃ আবু ইউসুফ উদয়
  • প্রকাশের সময় : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ৭৮ বার পঠিত

চাঁদপুরের কচুয়া উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মাহমুদুল হাসান রাসেলের সঙ্গে কচুয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৭ ডিসেম্বর) দুপুর ২টায় উপজেলা পরিষদের হলরুমে এ মতবিনিময় সভা আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে নতুন ইউএনও বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। প্রশাসনের কোনো ত্রুটি থাকলে সাংবাদিকরা তা তুলে ধরবেন, আর আমরা তা সংশোধনে পদক্ষেপ নেব। একটি সুন্দর ও উন্নত কচুয়া গড়ে তুলতে আমি প্রেসক্লাবের সহযোগিতা কামনা করছি।” এ সময় কচুয়া প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আতাউল করিম ও সাধারণ সম্পাদক প্রফেসর ইমদাদুল্লাহ তাদের বক্তব্যে বলেন, প্রশাসনের সার্বিক উন্নয়ন, সুশাসন ও সেবামুখী কর্মকাণ্ডকে এগিয়ে নিতে সাংবাদিকরা সর্বাত্মক সহযোগিতা করবেন। প্রয়োজনে পরামর্শ ও তথ্য সহায়তাও প্রদান করবে প্রেসক্লাব। মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন—উপজেলা ভূমি কর্মকর্তা আবু নাসের, প্রেসক্লাবের সহ-সভাপতি আবু হানিফ নোমান সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ। সভা শেষে কচুয়া প্রেসক্লাবের পক্ষ থেকে নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান রাসেলকে ফুল দিয়ে বরণ ও শুভেচ্ছা জানানো হয়। —

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ