1. admin@doinikbartamansongbadbd.com : admin :
মান্দায় ইউপি সদস্যের ক্ষমতায় সরকারি রাস্তার ২৮টি গাছ কর্তন - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মান্দায় ইউপি সদস্যের ক্ষমতায় সরকারি রাস্তার ২৮টি গাছ কর্তন

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ১২১ বার পঠিত

আব্দুল মালেক,স্টাফ রিপোর্টার নওগাঁ:-

নওগাঁর মান্দা উপজেলার পিড়াকৈর-শংকরপুর সড়কের মরাঘাটি এলাকায় সরকারি মালিকানাধীন অন্তত তিন লাখ টাকা মূল্যের ২৮টি ইউক্যালিপটাস গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। কোনো ধরনের সরকারি অনুমোদন কিংবা টেন্ডার ছাড়া গাছগুলো কেটে নিয়েছেন তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের সদস্য আনছার আলী ভুট্টো এবং বিএনপি নেতা পরিচয়দানকারী পিড়াকৈর গ্রামের পশুচিকিৎসক সানোয়ার হোসেন।
স্থানীয় সূত্র জানায়, সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় ২০০৪ সালে রাস্তাটির দু’ধারে ইউক্যালিপটাসের চারা রোপণ করা হয়। গাছগুলোর পরিচর্যার দায়িত্ব দেওয়া হয়েছিল পিড়াকৈর গ্রামের ছয়জন নারী উপকারভোগীকে। তবে রোপণের পর থেকেই রাস্তার ধারের কিছু জমির মালিক ফসলের ক্ষতির আশঙ্কায় রাতের অন্ধকারে অধিকাংশ গাছ নষ্ট করে দেন।
উপকারভোগী আবেদা বেগম ও নাসিমা বিবি জানান, বহু কষ্টে যেসব গাছ বাঁচানো সম্ভব হয়েছিল, সেগুলোও সম্প্রতি রাতের অন্ধকারে কেটে নেওয়া হয়েছে। বাকি ২৮টি গাছও স্থানীয় ইউপি সদস্য ভুট্টো বিক্রি করে দিয়েছেন। কিন্তু তাদের কোনো অর্থ দেওয়া হয়নি।
আরেক উপকারভোগী মমেনা বেগম বলেন, ‘আমরা গরিব মানুষ। গাছগুলো বড় হলে কিছু টাকা পাব এই আশায় ছিলাম। এখন মনে হচ্ছে কিছুই পাওয়া হবে না।’
গাছ ব্যবসায়ী ও সাবেক ইউপি সদস্য শামসুল হক বলেন, ভুট্টো মেম্বার তাঁর কাছে গাছগুলো বিক্রি করেছেন। কত টাকায় কেনা হয়েছে জানতে চাইলে তিনি সরাসরি কোনো উত্তর দেননি।
এ প্রসঙ্গে তেঁতুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোখলেছুর রহমান কামরুল বলেন, গাছ বিক্রির বিষয়টি তিনি শুনেছেন, তবে বিস্তারিত কিছুই জানেন না।
অভিযোগ সম্পর্কে জানতে চাইলে ইউপি সদস্য আনছার আলী ভুট্টো ৫০ হাজার টাকায় গাছগুলো বিক্রি করার বিষয়টি স্বীকার করেন। তিনি দাবি করেন, বিক্রির টাকা স্থানীয় মসজিদ, মন্দির এবং উপকারভোগী নারীদের মধ্যে বণ্টন করা হবে। তবে তিনি গাছগুলো সরকারি অনুমোদন ছাড়া বিক্রি করার বৈধতা সম্পর্কে কোনো স্পষ্ট জবাব দিতে পারেননি।
মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সার্থী বলেন, বিষয়টি তাঁর জানা নেই। এরপরও বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইউনিয়নের ভূমি কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ