1. admin@doinikbartamansongbadbd.com : admin :
৮ নং কুসুম্বা ইউনিয়নে জামায়াতের নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

৮ নং কুসুম্বা ইউনিয়নে জামায়াতের নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আব্দুল মালেক মান্দা,নওগাঁ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬১ বার পঠিত

আব্দুল মালেক মান্দা,নওগাঁ প্রতিনিধি:

৮ নং কুসুম্বা ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ভিত্তিক নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন আমীর মাওলানা মো: সাইফুদ্দীন এর সভাপতিত্বে এবং ইউনিয়ন সেক্রেটারি জনাব মাওলানা মো আব্দুর রাজ্জাকের পরিচালনায় উক্ত প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা আমীর এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৪৯ নওগাঁ, মান্দা-৪ আসনে এমপি পদপ্রার্থী খন্দকার মো: আব্দুর রাকিব, তিনি বলেন,মানব রচিত আইন দিয়ে বাংলাদেশের বৈষম্য দূর করা সম্ভব নয়,বৈষম্য দূর করতে হলে আল্লাহর আইন আর সৎ লোকের শাসন দরকার। বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার উদাত্ত আহ্বান জানান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কর্ম পরিষদ সদস্য ও মান্দা উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা মোস্তফা আল আমিন, আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মান্দা উপজেলা আমীর মাওলানা মো আমিনুল ইসলাম, যুব সভাপতি জনাব মো আব্দুল মালেক,ব্যবসায়ী ফোরাম সভাপতি মো আব্দুর রাকিব চৌধুরী, কুসুম্বা ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী মাওলানা মো আমজাদ হোসেন, সাবেক আমীর আব্দুল জলিল,সাবেক আমীর আব্দুর রাজ্জাক, যুব সভাপতি মো আকতার হোসেন, ওলামা সভাপতি ময়নুল ইসলাম, প্রমূখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ