1. admin@doinikbartamansongbadbd.com : admin :
জয়পুরহাট ভাদসা ইউনিয়ন যুব বিভাগের উদ্যোগে যুব সমাবেশ অনুষ্ঠিত - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জয়পুরহাট ভাদসা ইউনিয়ন যুব বিভাগের উদ্যোগে যুব সমাবেশ অনুষ্ঠিত

মোঃ আবু সুফিয়ান মুক্তার,জয়পুরহাট প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ৬৫ বার পঠিত

জয়পুরহাট সদর উপজেলার ভাদসা ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী–সংশ্লিষ্ট যুব বিভাগের উদ্যোগে গতকাল বিকেলে দূর্গাদহ বাজার বটতলায় এক গুরুত্বপূর্ণ যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় পর্যায়ের নেতাকর্মী, তরুণ ভোটার এবং এলাকার সাধারণ জনগণের উপস্থিতিতে সমাবেশটি প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাদসা ইউনিয়ন জামায়াতের আমীর মোহাম্মদ আলী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য, জয়পুরহাট জেলা জামায়াতের আমীর এবং জয়পুরহাট–১ আসনের জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী মোঃ ফজলুর রহমান সাঈদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা গোলাম কিবরিয়া মন্ডল,জেলা যুব বিভাগের সভাপতি ও জয়পুরহাট–২ আসনের জামায়াত মনোনিত সংসদ সদস্য প্রার্থী এসএম রাশেদুল আলম সবুজ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিঃ মোঃ আব্দুল বাতেন এবং সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা জয়নাল আবেদীন।

এ ছাড়াও বক্তব্য রাখেন উপজেলা যুব বিভাগের সভাপতি মোঃ আব্দুল হাই সিদ্দিক, ইউনিয়ন যুব বিভাগের সভাপতি ইলিয়াস হোসেন, যুবনেতা সোহেল রানা সহ ইউনিয়নের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ