1. admin@doinikbartamansongbadbd.com : admin :
ধানের শীষ বিজয়ী করতে ত্রিশালে শাহজাহান কবীরের মতবিনিময় ও প্রচারণা - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২২ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ধানের শীষ বিজয়ী করতে ত্রিশালে শাহজাহান কবীরের মতবিনিময় ও প্রচারণা

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ১১৬ বার পঠিত

জাকিয়া বেগম,বিশেষ প্রতিনিধি

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক খন্দকার শাহজাহান কবিরের নেতৃত্বে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ত্রিশাল-৭ আসনের বিএনপির মনোনীত প্রার্থী
ডাঃ মাহাবুবুর রহমান লিটন কে বিজয়ী করতে মতবিনিময় ও প্রচারাভিযান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ ডিসেম্বর) বিকালে সিএন্ডবি মাঠে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিশালে আসনে বিএনপির মনোনীত প্রার্থী ডা. মাহবুবর রহমান লিটন।

সভাকে ঘিরে বিকেল থেকে উপজেলার সদর ইউনিয়নের বিএনপির মিছিল নিয়ে জড়ো হন দলীয় নেতা-কমর্মীরা। এসময় ধানের শীষ কে বিজয়ী করতে তারা উল্লাসের সাথে সাথে নানা স্লোগান দেন।

ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে ৬নং ত্রিশাল ইউনিয়নে ঐক্যবদ্ধ হয়েছেন বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা। সকল নেতাকর্মী ঐক্যবদ্ধ রয়েছেন বলে জানিয়েছে তারা।

সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক খন্দকার শাহজাহান কবিরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে ডাঃ মাহাবুবুর রহমান লিটন বলেন, দেশের মানুষ ১৬ বছর ভোট দিতে পারেনি। মানুষ মুখিয়ে আছে ভোট দেয়ার জন্য। তিনি বলেন, বিএনপিকে জেতাতে এখন সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।

এ সময় উপস্থিত ছিলেন, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিক দলসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ