1. admin@doinikbartamansongbadbd.com : admin :
ফরিদপুর-১: বিএনপি থেকে নমিনেশন পেলেন খন্দকার নাসিরুল ইসলাম - দৈনিক বর্তমান সংবাদ
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঘায় রাজনীতি মানেই কেবল ক্ষমতা নয়, প্রমাণ করে চলেছেন যুবদল কর্মী মিজানুর রহমান সুমন এক হাতে লাঠি, অন্য হাতে ডালপালার ঝাড়ু—এক যুগের বেশি সময় ধরে কবরস্থানের নীরব সেবক অ্যাডভোকেট মওলা বক্স তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় বিরামপুরে ছাত্রদলের বৃক্ষরোপণ ত্রিশাল থানার এসআই নাহিদের বিরুদ্ধে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগ, আদালতের নির্দেশে মামলা বিশ্ব শিক্ষক দিবসে বিরামপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ত্রিশালে শ্রমিক দলের বিক্ষোভ মিছিলও সমাবেশ সৌদি আরবের দাম্মাম থেকে ২০ দিন ধরে নিখোঁজ মোহাম্মদ রাহেল খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপের উদ্বোধনে উঠল কাটলার খেলার মাঠের দাবি বিরামপুরে খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ উদ্বোধন, খালেদা জিয়ার চরিত্রে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মারজুক সিভিল সার্জন ডা. মোঃ গোলাম রসুল রাখির উদ্বোধনে নবাবগঞ্জে চালু সিজারিয়ান অপারেশন, প্রথম দুই প্রসূতির সফল অস্ত্রোপচার

ফরিদপুর-১: বিএনপি থেকে নমিনেশন পেলেন খন্দকার নাসিরুল ইসলাম

স্টাফ রিপোর্টার আব্দুল মতিন মুন্সী
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ২৫৬ বার পঠিত

ফরিদপুর-১ আসনের (বোয়ালমারী, আলফাডাঙ্গা ও মধুখালি) উপজেলায় বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে খন্দকার নাসিরুল ইসলাম নমিনেশন পেয়েছেন। দীর্ঘ রাজনৈতিক কর্মজীবন, পারদর্শী নেতৃত্ব এবং স্থানীয় জনগণের প্রতি অকৃত্রিম দায়বদ্ধতার কারণে তাঁকে দল মনোনয়নের জন্য বেছে নিয়েছে।

নমিনেশন পাওয়ার পর খন্দকার নাসিরুল ইসলাম বলেন,
“সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে। স্বৈরাচারের সকল অপশক্তিকে রুখে দিতে আমরা রাজপথে থাকবো এবং জনগণের পাশে থাকবো—ইনশাআল্লাহ।”

তিনি আরও যোগ করেন, “বোয়ালমারী, আলফাডাঙ্গা ও মধুখালির মানুষের আশা-আকাঙ্ক্ষা আমাদের পথপ্রদর্শক। আমি তাদের বিশ্বাস ও প্রত্যাশা পূরণে প্রতিশ্রুতিবদ্ধ।”

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, খন্দকার নাসিরুল ইসলামের মনোনয়ন এই তিন উপজেলার রাজনৈতিক মানচিত্রে বিএনপির অবস্থানকে শক্তিশালী করবে। তাঁর দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও জনমৈত্রী দলের স্থানীয় সমর্থনকে আরও দৃঢ় করবে।

স্থানীয় নেতা ও সমর্থকরা ইতিমধ্যেই নির্বাচনী প্রচারণার প্রস্তুতি শুরু করেছেন। তারা খন্দকার নাসিরুল ইসলানের নেতৃত্বকে একজন যোগ্য ও দায়িত্ববান প্রার্থী হিসেবে অভিহিত করছেন। সমর্থকরা আশা করছেন, তাঁর নেতৃত্বে ধানের শীষের বিজয় নিশ্চয়ই নিশ্চিত হবে।

নমিনেশন ঘোষণার পরই বোয়ালমারী, আলফাডাঙ্গা ও মধুখালির রাজনৈতিক পরিবেশে ইতিবাচক সাড়া দেখা গেছে। নির্বাচনী প্রচারণার প্রস্তুতি নিয়ে দলের পক্ষ থেকে কর্মীদের উৎসাহিত করা হয়েছে, যাতে এই তিন উপজেলায় শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক ভোট প্রক্রিয়া নিশ্চিত করা যায়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ