1. admin@doinikbartamansongbadbd.com : admin :
কাজের বৈচিত্রতা দিয়েই বেগমগঞ্জে উন্নয়ন করবো ; সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে নতুন ইউএনও - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কাজের বৈচিত্রতা দিয়েই বেগমগঞ্জে উন্নয়ন করবো ; সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে নতুন ইউএনও

সাইফুল ইসলাম, নোয়াখালী প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ৯৪ বার পঠিত

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কায়েসুর রহমান জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে আজ বিকেলে মতবিনিময় সভা আয়োজন করেন। উপজেলা হলরুমে অনুষ্ঠিত এই সভায় তিনি বেগমগঞ্জ উপজেলাকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার জন্য সাংবাদিকসহ সকল শ্রেণী-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন। এবং কাজের বৈচিত্রতা দিয়েই বেগমগঞ্জে উন্নয়ন করবো বলে আশাবাদ ব্যক্ত করেন

এ সময় বেগমগঞ্জ উপজেলা থেকে আগত সাংবাদিকরা তার কাছে কিছু গুরুত্বপূর্ণ ইস্যু তুলে ধরেন। এর মধ্যে বেগমগঞ্জ চৌমুহনী বাজারে যানজট নিরসন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, মাদক, ইভটিজিং, অবৈধ খাল দখল এবং বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদসহ অন্যান্য সমস্যা সমাধানের জন্য নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার সহায়তা চান।

মতবিনিময় সভাটি সুষ্ঠু, নির্মল এবং ইতিবাচক পরিবেশে অনুষ্ঠিত হয়। এ সভায় সাংবাদিকরা একযোগে উপজেলা উন্নয়নের কাজে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ