1. admin@doinikbartamansongbadbd.com : admin :
বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল - দৈনিক বর্তমান সংবাদ
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
বাঘায় রাজনীতি মানেই কেবল ক্ষমতা নয়, প্রমাণ করে চলেছেন যুবদল কর্মী মিজানুর রহমান সুমন এক হাতে লাঠি, অন্য হাতে ডালপালার ঝাড়ু—এক যুগের বেশি সময় ধরে কবরস্থানের নীরব সেবক অ্যাডভোকেট মওলা বক্স তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় বিরামপুরে ছাত্রদলের বৃক্ষরোপণ ত্রিশাল থানার এসআই নাহিদের বিরুদ্ধে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগ, আদালতের নির্দেশে মামলা বিশ্ব শিক্ষক দিবসে বিরামপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ত্রিশালে শ্রমিক দলের বিক্ষোভ মিছিলও সমাবেশ সৌদি আরবের দাম্মাম থেকে ২০ দিন ধরে নিখোঁজ মোহাম্মদ রাহেল খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপের উদ্বোধনে উঠল কাটলার খেলার মাঠের দাবি বিরামপুরে খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ উদ্বোধন, খালেদা জিয়ার চরিত্রে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মারজুক সিভিল সার্জন ডা. মোঃ গোলাম রসুল রাখির উদ্বোধনে নবাবগঞ্জে চালু সিজারিয়ান অপারেশন, প্রথম দুই প্রসূতির সফল অস্ত্রোপচার

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

নাসিম উদ্দীন স্টাফ রিপোর্টারঃ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ৫৫ বার পঠিত

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগ মুক্তি কামনায় ভেড়ামারা উপজেলার ১২ মাইল স্থানীয় বিএনপির উদ্যোগে আজ বুধবার বিকেলে দাখিল মাদ্রাসা সংলগ্ন স্থানে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-
কুষ্টিয়া ২ (ভেড়ামারা মিরপুর) আসনের
সাবেক সংসদ সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব অধ্যাপক শহীদুল ইসলাম।
দোয়া মাহফিল অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা বিএনপির আহবায়ক, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও পৌরসভার সাবেক মেয়র এ্যাড. তৌহিদুল ইসলাম আলম। এসময় উপস্থিত ছিলেন ভেড়ামারা পৌর শাখা বিএনপির সভাপতি আবু দাউদ, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ডাবলু, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জানবার হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম বিশু, ইছাহক,
বাহিরচর ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদুর রহমান লাভলু, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক,বিএনপি নেতা সাইফুল ইসলাম রোকন,মতিউর রহমান দুলাল সহ বিএনপি নেতৃবৃন্দ।
দোয়া পরিচালনা করেন
ফুরফুরা কেন্দ্রীয় মুবালীগ মাওলানা খান মোঃ গোলাম মোস্তফা চাঁদ।
পাকশী মাদ্রাসার মুহাদ্দিস মুফতি নুরুজ্জামান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ