1. admin@doinikbartamansongbadbd.com : admin :
বালিয়াডাঙ্গীতে অগ্রণী কৃষক প্রশিক্ষণ ও জিংক ধানের বীজ বিতরণ অনুষ্ঠিত - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বালিয়াডাঙ্গীতে অগ্রণী কৃষক প্রশিক্ষণ ও জিংক ধানের বীজ বিতরণ অনুষ্ঠিত

মোঃ সাইফুল ইসলাম বালিয়াডাঙ্গী ঠাকুরগাঁও প্রতিনিধি,
  • প্রকাশের সময় : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৮২ বার পঠিত

জিংক সমৃদ্ধ ধান চাষে কৃষকদের উদ্বুদ্ধ করনের লক্ষ্যে (৩ ডিসেম্বর) বুধবার ২০২৫ সকাল ১০ টা থেকে বিকাল তিনটা পর্যন্ত ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ৮ নং বড়বাড়ি ইউনিয়ন পরিষদ ও বালিয়াডাঙ্গী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও আরডিআরএস বাংলাদেশ এর আয়োজনে অগ্রণী কৃষক প্রশিক্ষণ ও বীজ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। হারভেস্ট প্লাস ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কর্তৃক বাস্তবায়নাধীন রিঅ্যাক্টস ইন প্রজেক্টের আওতায় আজকের এই প্রশিক্ষণ অনুষ্ঠানে মানবদেহে জিংকের গুরুত্ব, জিংকের উপকারিতা ও অভাবজনিত লক্ষণ, ব্রি ধান৭৪ ও ব্রি ধান১০২ জাতের ধানে জিংক এর পরিমাণ ও জিংক ধান উৎপাদন কৌশল, বীজ সংরক্ষণ পদ্ধতি ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়।
রিঅ্যাক্টস- ইন প্রজেক্টের আওতায় মোট ৩২৪ জন কিষানীকে প্রশিক্ষণ প্রদান করা হয় এবং প্রশিক্ষণ শেষে প্রতি কিষাণীকে ৪ কেজি হারে জিংক সমৃদ্ধ ধান বীজ বিতরণ করা হয়েছে। অগ্রণী কৃষক প্রশিক্ষণ ও বীজ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলার উপজেলা কৃষি অফিসার তামান্না ফেরদৌস, রিঅ্যাক্টস ইন প্রজেক্টের প্রজেক্ট ম্যানেজার শাহিনুল কবীর, আরডিআরএস বাংলাদেশ এর টেকনিক্যাল অফিসার (কৃষি ও পরিবেশ) কৃষিবিদ রবিউল আলম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, বালিয়াডাঙ্গী এর প্রজেক্ট অফিসার মসনুজ পারভেজ প্রমূখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ