1. admin@doinikbartamansongbadbd.com : admin :
ত্রিশালে সাংবাদিককে খুন, গুম, মামলার হুমকি, থানায় জিডি - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২১ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ত্রিশালে সাংবাদিককে খুন, গুম, মামলার হুমকি, থানায় জিডি

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৮ বার পঠিত

বিশেষ প্রতিনিধি

জাতীয় দৈনিক সোনালী কন্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার লুৎফা সরকার (নিশু) পেশাগত দায়িত্ব পালনকালে অজ্ঞাত ব্যক্তিদের কাছ থেকে খুন, গুম ও জখম করার হুমকির শিকার হয়েছেন। গত রবিবার (৩০ নভেম্বর) ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বালিপাড়া এলাকার বালুর মোড় পাকা রাস্তার ওপর এ ঘটনা ঘটে।

জানা যায়, ঘটনার দিন কোমলমতি শিশুদের দিয়ে গাড়ি থামিয়ে টাকা তোলার দৃশ্য ধারণ করছিলেন সাংবাদিক লুৎফা সরকার। এসময় নাম না জানা ২০ থেকে ২৫ জন ব্যক্তি তার ওপর চড়াও হয়ে তাকে প্রাণনাশের হুমকি দেয়। তারা ঘটনাটি সংবাদমাধ্যমে প্রকাশ না করার জন্য বিভিন্নভাবে চাপ প্রয়োগ করে ও মিথ্যা মামলার ভয় দেখিয়ে একই দিন রাত অনুমান ৯ টার দিকে উনার ব্যবহৃত মোবাইল নম্বরে অজ্ঞাত ব্যক্তিরা ফোন করে আবারও সংবাদ প্রকাশ না করার হুমকি দেয়। এ ঘটনায় ত্রিশাল থানায় গত সোমবার (০১ ডিসেবর) ৪০ নং সাধারণ ডায়েরী করেছেন ভুক্তভোগী নারী সাংবাদিক এবং উনি ময়মনসিংহ জেলা প্রশাসক, সমাজকল্যাণ কার্যালয়ের বিভাগীয় পরিচালক, পুলিশ সুপার বরাবরে কোমলমতি শিশুদের দিয়ে রাস্তায় গাড়ি থামিয়ে টাকা তোলা বন্ধ করতে আবেদন প্রেরণ করেছেন। তবে এবিষয়ে এখন পর্যন্ত প্রশাসনের কার্যকরী পদক্ষেপ দৃশ্যমান হয় নি।

এবিষয়ে সাংবাদিক লুৎফা সরকার নিশু জানান, নান্দাইল থানার বেতাগী ইউনিয়নের মাইজপাড়া চরশ্রীরামপুর এলাকার মারকাযুস সুন্নাহ মাদ্রাসার শিক্ষক পরিচয় দিয়ে কিছু ব্যক্তি তার বিরুদ্ধে মিথ্যা মামলা করার হুমকি দিয়েছে। এতে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং পেশাগত দায়িত্ব পালনে শঙ্কিত বলে জানান। লুৎফা সরকার অবিলম্বে শিশুদের দিয়ে রাস্তা আটকে টাকা তোলার মতো অনিয়ম বন্ধসহ তার নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

এসংক্রান্তে মারকাযুস সুন্নাহ মাদ্রাসার শিক্ষক আমিনুল ইসলাম জানান, এই নারী সাংবাদিক হুজুরদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আমরা তার বিরুদ্ধে মামলা ও মানববন্ধন করব।

এবিষয়ে ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর আহমেদ জানান,এঘটনায় সাধারণ ডায়েরী রুজু করা হয়েছে। বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এবিষয়ে নান্দাইল সার্কেলের সহকারী পুলিশ সুপার দেবাশীষ কর্মকার জানান, তদন্ত সাপেক্ষে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ