1. admin@doinikbartamansongbadbd.com : admin :
রাণীশংকৈলে সার বিতরণ নিয়ে হট্টগোল উপ-সহকারী কৃষি কর্মকর্তা মারধরের শিকার, হাসপাতালে ভর্তি - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রাণীশংকৈলে সার বিতরণ নিয়ে হট্টগোল উপ-সহকারী কৃষি কর্মকর্তা মারধরের শিকার, হাসপাতালে ভর্তি

মো: হামিম রানা
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ৭৭ বার পঠিত

মো: হামিম রানা (ঠাকুরগাঁও) প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় চলতি রবি মৌসুমে গম, ভুট্টা ও সরিষার চাষাবাদে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। এসময় ডিলারদের কাছে পর্যাপ্ত সার না থাকায় কৃষকরা সার সংকটে পড়েন। এর জের ধরে মঙ্গলবার (২ ডিসেম্বর) সার বিতরণের সময় এক উপ-সহকারী কৃষি কর্মকর্তা মারধরের শিকার হন। গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, উমরাডাঙ্গী বাজারে মল্লিক ট্রেডার্সের প্রতিনিধি মোজাম্মেল হোসেন কৃষকদের মাঝে সার বিতরণ করছিলেন। ঠিক সেই সময় তিনটি ভ্যানে করে ৫ জন কৃষক একটি একজনের নামেই ৩৩ বস্তা সার নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এতে সার না পাওয়া অনেকে ক্ষুব্ধ হয়ে হট্টগোল শুরু করেন। পরিস্থিতি বিশৃঙ্খল হয়ে উঠলে উপ-সহকারী কৃষি কর্মকর্তা আকতার হোসেন দুপুরের খাবারের কথা বলে স্থান ত্যাগ করেন।

পরে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা মামুনুর রশিদ মামুন ঘটনাস্থলে এসে উপস্থিতদের সঙ্গে কথা বলেন এবং উপজেলা কৃষি কর্মকর্তাকে সেখানে আসার অনুরোধ জানান। কৃষি কর্মকর্তা সইদুল ইসলাম আকতার হোসেনকে সঙ্গে নিয়ে বিতরণস্থলে এলে উত্তেজিত জনতা আকতার হোসেনকে বেধড়ক মারধর করে। পরে তাকে উদ্ধার করে রাণীশংকৈল হাসপাতালে ভর্তি করা হয়।
কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক দেখে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।

মল্লিক ট্রেডার্সের সত্ত্বাধিকারী মোজাম্মেলের সাথে এই বিষয়ে কথা হলে তিনি বলেন আমি ব্যস্ত থাকায় পাঁচজন কৃষকের সার এক ম্যামোতে দিয়েছিলাম এখানে উপ-সহকারী কৃষি কর্মকর্তা আক্তারের কোন ভুল নেই।

উপজেলা কৃষি কর্মকর্তা সইদুল ইসলাম বলেন
রোগীর অবস্থা ভালো নয়। মাথায় আঘাত পেয়েছে, দাঁত ভেঙে গেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে দিনাজপুরে নেওয়া হচ্ছে। চিকিৎসা শেষে ভুক্তভোগীর মতামতের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রাণীশংকৈল থানার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ রফিক বলেন
কৃষি অফিস লিখিত অভিযোগ দিলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ