1. admin@doinikbartamansongbadbd.com : admin :
রামগঞ্জে গাছের নীচে চাপা পড়ে যুবকের মৃত্যু  - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রামগঞ্জে গাছের নীচে চাপা পড়ে যুবকের মৃত্যু 

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৪ বার পঠিত

মোঃ মাসুদ রানা মনি রামগঞ্জ লক্ষ্মীপুর। 

লক্ষ্মীপুরের রামগঞ্জে গাছের নিচে চাপা পড়ে রাজু হোসেন(২৫) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার বিকেল সাড়ে চারটায় উপজেলার ৯ নং ভোলাকোট  ইউনিয়নের ভোলাকোট গ্রামের বদিউজ্জামান মোল্লা সড়কের দুলাল মিয়ার বাড়িতে।

প্রত্যক্ষদর্শীরা জানান দুলাল মিয়ার শ্রমিকরা গাছ কাটার সময় রাজুর বন্ধু শ্রমিক  রফিক মিয়াকে  সাহায্য করতে গেলে গাছ এসে রাজুর গায়ে পড়ে এতে রাজু গাছের নিচে চাপা পড়ে। সাথে সাথে তার মাথা থেতলে মগজ বের হয়ে যায়। এবং ঘটনাস্থলেই রাজু মৃত্যুবরণ করে।  রাজু লক্ষ্মীধর পাড়া গ্রামের  নোয়াবাড়ির আলী আহমদের ছেলে। সে এক সন্তানের জনক।

এ ব্যাপারে রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল বারি জানান, ঘটনাটি আমি শুনেছি।  তবে এটি একটি নিছক দুর্ঘটনা ছাড়া কিছু নয়। এ ব্যাপারে কেউ থানায় অভিযোগ করেনি। 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ