1. admin@doinikbartamansongbadbd.com : admin :
ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে দোয়া মাহফিল - দৈনিক বর্তমান সংবাদ
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
বাঘায় রাজনীতি মানেই কেবল ক্ষমতা নয়, প্রমাণ করে চলেছেন যুবদল কর্মী মিজানুর রহমান সুমন এক হাতে লাঠি, অন্য হাতে ডালপালার ঝাড়ু—এক যুগের বেশি সময় ধরে কবরস্থানের নীরব সেবক অ্যাডভোকেট মওলা বক্স তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় বিরামপুরে ছাত্রদলের বৃক্ষরোপণ ত্রিশাল থানার এসআই নাহিদের বিরুদ্ধে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগ, আদালতের নির্দেশে মামলা বিশ্ব শিক্ষক দিবসে বিরামপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ত্রিশালে শ্রমিক দলের বিক্ষোভ মিছিলও সমাবেশ সৌদি আরবের দাম্মাম থেকে ২০ দিন ধরে নিখোঁজ মোহাম্মদ রাহেল খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপের উদ্বোধনে উঠল কাটলার খেলার মাঠের দাবি বিরামপুরে খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ উদ্বোধন, খালেদা জিয়ার চরিত্রে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মারজুক সিভিল সার্জন ডা. মোঃ গোলাম রসুল রাখির উদ্বোধনে নবাবগঞ্জে চালু সিজারিয়ান অপারেশন, প্রথম দুই প্রসূতির সফল অস্ত্রোপচার

ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে দোয়া মাহফিল

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৯ বার পঠিত

জাকিয়া বেগম,বিশেষ প্রতিনিধি

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি, দ্রুত সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনায় জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের ২৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের ত্রিশাল উপজেলা শাখা নবগঠিত কমিটির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০১ ডিসেম্বর) সন্ধায় উপজেলা বিএনপি’র অস্থায়ী কার্যালয়ে দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয়।
ত্রিশাল উপজেলা মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের নবগঠিত কমিটির আহ্বায়ক আহসান হাবীব কাঞ্চন সরকার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ত্রিশাল উপজেলা কমিটির সাবেক সভাপতি এবং ময়মনসিংহ জেলা কমিটির ১ নং যুগ্ম আহবায়ক রাশেদুল ইসলাম রাশেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ত্রিশাল পৌর কৃষক দলের আহ্বায়ক শফিউল হক শফিক, স্বেচ্ছাসেবক দল নেতা জাকির হোসেন। এ সময় আরো উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধের প্রজন্ম দল ময়মনসিংহ জেলা কমিটির সদস্য সুলতান মিয়া, খাইরুল ইসলাম, ত্রিশাল উপজেলা শাখা নবগঠিত কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক আবু সাঈদ, ১ নং যুগ্ম আহ্বায়ক শহিদুল কাউসার, যুগ্ম আহবায়ক মো. হাসান, জুয়েল মিয়া, জিয়ায়ুল হক, আশরাফুল ইসলাম, মামুন অর রশীদ, আনোয়ার হোসেন, আশরাফুল ইসলাম, কামাল হোসেন, এনামুল হক প্রমূখ। উপস্থিত ছিলেন, মুক্তিযুদ্ধের প্রজন্মদলের ত্রিশাল উপজেলা, পৌরসভা সহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ