1. admin@doinikbartamansongbadbd.com : admin :
জয়পুরহাটের বিদায়ী পুলিশ সুপারকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সংবর্ধনা - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জয়পুরহাটের বিদায়ী পুলিশ সুপারকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সংবর্ধনা

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ১০৪ বার পঠিত

মোঃ আবু সুফিয়ান মুক্তার,জয়পুরহাট প্রতিনিধিঃ

জয়পুরহাটের বিদায়ী পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাবকে সম্মাননা ও বিদায়ী সংবর্ধনা প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

আজ ৩০ নভেম্বর রবিবার বিকেলে এই সংবর্ধনা প্রদান করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য,জয়পুরহাট জেলা জামায়াতে ইসলামীর আমীর এবং জয়পুরহাট-১ আসনের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী মজলুম জননেতা মোঃ ফজলুর রহমান সাঈদ।

এসময় আরও উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা গোলাম কিবরিয়া মন্ডল,জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও জয়পুরহাট জজকোর্টের এডিশনাল পিপি এডভোকেট মোঃ মামুনুর রশিদ এবং জয়পুরহাট আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি এডভোকেট আব্দুল মোমেন ফকির।

বিদায়ী পুলিশ সুপার জেলার সামগ্রিক আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর পেশাদারিত্ব, মানবিকতা ও দায়িত্বশীল আচরণ জনমনে আস্থা তৈরি করেছে। নেতৃবৃন্দ আইন-শৃঙ্খলা রক্ষায় তার দক্ষ ভূমিকার জন্য ধন্যবাদ ও শুভকামনা জানিয়ে বলেন, নতুন কর্মস্থলেও তিনি সুনামের সাথে দায়িত্ব পালন করবেন—এটাই সবার প্রত্যাশা। শেষে বিদায়ী পুলিশ সুপারের হাতে সম্মাননা স্মারক তুলে দেন নেতৃবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ