1. admin@doinikbartamansongbadbd.com : admin :
কচুয়ার বিতারায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কচুয়ার বিতারায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

কচুয়া প্রতিনিধি মোঃ আবু ইউসুফ উদয়
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ১২৫ বার পঠিত

 

চাঁদপুরের কচুয়া উপজেলার ৩নং বিতারা ইউনিয়নের দুর্গাপুর ফুলকুড়ি ক্যাডেট স্কুল মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩০ নভেম্বর) সকাল ৯টা থেকে শুরু হওয়া এ ক্যাম্পে এলাকার হতদরিদ্র ও অসহায় জনগণের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

 

এ মেডিকেল ক্যাম্পে বিভিন্ন বিভাগে প্রায় সাতজন অভিজ্ঞ চিকিৎসক চিকিৎসাসেবা প্রদান করেন। প্রত্যন্ত অঞ্চলের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানায় আয়োজক পক্ষ।

 

চিকিৎসা কার্যক্রম শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর উপজেলা মজলিসের সেরা সদস্য ও ৩নং বিতারা ইউনিয়নের আমির মাওলানা নাসির উদ্দিন মোল্লা। তিনি বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামি একটি মানবতাবাদী সংগঠন। মানবতার কল্যাণে কাজ করাই আমাদের উদ্দেশ্য। এ সংগঠনের কেন্দ্রীয় আমির ডাক্তার শফিকুর রহমানকে দেশের মানুষ মানবতার ফেরিওয়ালা হিসেবে আখ্যায়িত করেছেন। আমরা তার ধারাবাহিকতায় অসহায় মানুষের জন্য বিনামূল্যে সেবামূলক কার্যক্রম পরিচালনা করছি।”

 

তিনি আরও বলেন, “আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেন—ক্ষমতায় গিয়ে আমরা জনগণের ন্যায্য অধিকার ঘরে ঘরে পৌঁছে দিতে কাজ করব ইনশাআল্লাহ।”

সমাবেশে তিনি সকলকে ধৈর্য ধরে চিকিৎসা গ্রহণের আহ্বান জানান।

 

এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৩নং ওয়ার্ড সভাপতি মাওলানা মহরম আলীসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ